কলকাতা

Traffic Control: হাই কোর্টের নির্দেশ মেনে ২১-এ যান নিয়ন্ত্রণ শহরে

High Court directs Kolkata Police to enforce strict traffic control and security measures during the 21 July TMC rally at Dharmatala.

সুমিত দে, কলকাতা: রাত পোহালেই কলকাতার ধর্মতলা চত্বর জনজোয়ারে ভাসবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়ে গমগম করবে মহানগরী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশের সমাবেশ থেকে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন। সমাবেশকে কেন্দ্র করে শহরে যাতে যানজট (Traffic Control) তৈরি না হয় সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

[আরও পড়ুন: Satellite Strike: অপারেশন সিঁদুর: প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত কিরানা হিলসের স্যাটেলাইট ইমেজ]

একুশের সমাবেশকে ধীরে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে আদালতে পক্ষ থেকে। সেই নির্দেশ মেনেই সমাবেশ হতে চলেছে ধর্মতলায়। যার নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা শনিবার সভাস্থল পরিদর্শন করেন। লালবাজারে পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণে (Traffic Control) বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে। ২১ জুলাই ভোর থেকে রাত পর্যন্ত ওই নির্দেশিকা মেনেই যানবাহন চলাচল করবে শহরে। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

একদিকে যানবহন নিয়ন্ত্রণ (Traffic Control) অন্যদিকে নিরাপত্তা একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরে নিচ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। শনিবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজে মঞ্চ পরিদর্শন করেছেন। সভাস্থলের চারপাশ, মঞ্চের নিরাপত্তা, প্রবেশ ও প্রস্থান পথ-সবকিছু খতিয়ে দেখেছেন তিনি। পরিদর্শনের পর কমিশনার জানিয়েছেন, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি থাকবে। বহু পুলিশ অফিসার, নিরাপত্তায় থাকবে র‍্যাফ, কিউআরটি কুইক রেসপন্স টিম) মোতায়েন থাকবে। সিসিটিভি, সম্ভাব্য ড্রোন নজরদারি, কিউআরটি, মেডিক্যাল ও ভলান্টিয়ার সমন্বয়ে বহুমাত্রিক পর্যবেক্ষণ ব্যবস্থা সক্রিয় থাকবে। বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হয়েছ। ২১ জুলাই যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রতিটি স্তরে নিরাপত্তা আরও আঁটসাঁটো করা হচ্ছে।

[আরও পড়ুন: Vietnam: ভিয়েতনামে হালং বে-তে নৌকাডুবি, ৩৭ পর্যটকের মৃত্যু, নিখোঁজ বহু]

একুশে জুলাইয়ের আগে রুট পরিদর্শন- নজরদারি জোরদার, জনস্বার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে লালবাজার (Traffic Control)। জনসাধারণের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ টোল-ফ্রি ১০৭৩, এবং মোবাইল ৯৮৩০৮ ১১ ১১১, ৯৮৩০০ ১০০০০-এই নম্বরগুলিতে যেকোনো অসুবিধা, যানজট বা নিরাপত্তা জনিত তথ্য দ্রুত জানাতে পারবেন সাধারণ মানুষ। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে লালবাজার।

Related Articles