খেলা

Club World Cup Fina:ফাইনালে ফরাসি গতি বনাম ইংলিশ প্রত্যাবর্তন! ট্রফির লড়াইয়ে পিএসজি ও চেলসি

সমর্থকদের মধ্যে তুঙ্গে উত্তেজনা, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয় আরও বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস।

Truth Of Bengal: স্থানীয় সময় রবিবার মার্কিন মুলুকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসি। মরশুম জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি এখন পঞ্চম ট্রফির সামনে দাঁড়িয়ে। সমর্থকদের মধ্যে তুঙ্গে উত্তেজনা, সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয় আরও বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস। লুইস এনরিকের কোচিংয়ে ২০২৪-২৫ মরশুমে পিএসজি ইতিমধ্যেই ফরাসি লিগ, কুপে দে ফ্রান্স, ফ্রেঞ্চ সুপার কাপ ও ইউরোপের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এবার নজর ক্লাব বিশ্বকাপের পঞ্চম ট্রফি জয়ের দিকে। (Club World Cup Fina)

[আরও পড়ুন:Rural Upgrade: বেহাল পথ থেকে স্বস্তির রাস্তা- গুঞ্জরিয়ায় তৈরী হল ৫০০ মিটার গ্রামীণ সড়ক ]

ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে কোচ লুইস এনরিকে বলেন,’ আমাদের প্রথম লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়। সেটা পূরণ হয়েছে। এখন আরও একটি গুরুত্বপূর্ণ ফাইনাল সামনে। চেলসি দারুণ ফুটবল খেলছে। ম্যাচটা একদমই সহজ হবে না।’ তিনি আরও বলেন, ‘চেলসির কোচ এনজো মারেস্কা যেভাবে পাসিং ফুটবল খেলান, সেটা খুবই উন্নতমানের। দলের ফুটবলাররাও শক্তিশালী, দায়িত্ববান। তাই আমাদের সেরা খেলাটা খেলতেই হবে।’ (Club World Cup Fina)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উসমান ডেম্বেলে এখন পিএসজির প্রধান ভরসা। দুরন্ত গতি, ড্রিবলিং এবং ফিনিশিং— সব মিলিয়ে তিনি ব্যালন ডি’ওরের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন। চেলসির রক্ষণ ভেদ করতে তিনিই এনরিকের মূল অস্ত্র। চেলসি কিছুটা অগোছালো থাকলেও সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। কনফারেন্স লিগ জয়ের পর ইপিএলে শেষ করেছে চতুর্থ স্থানে। দলের বড় ভরসা কোল পামার, যিনি যেকোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ফাইনালের আগে রকফেলার সেন্টারের মাথায় দাঁড়িয়ে উসমান ডেম্বেলে ও কোল পামারের ফটোশুট এক বিশেষ মুহূর্ত তৈরি করে। মাঝখানে ক্লাব বিশ্বকাপের ঝকঝকে ট্রফি— এখন প্রশ্ন, কার হাতে উঠবে এই গৌরবময় শিরোপা? একদিকে ট্রফি জয়ের লক্ষ্যে দুরন্ত গতি ও আত্মবিশ্বাসে ভরপুর পিএসজি, অন্যদিকে চেলসির চ্যালেঞ্জ — অভিজ্ঞতা বনাম পুনরুত্থানের লড়াই। রবিবার রাতের ম্যাচ অপেক্ষায় এখন গোটা ফুটবলবিশ্ব। (Club World Cup Fina)

Related Articles