SATSA Outreach: সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন, ঊষাগ্রামে আবাসিক ছাত্রীদের পাশে সাটসা
আবাসিক ট্রাস্টে নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা আবাসিক ছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাটসা নদিয়া জেলার সদস্যরা।
Truth of Bengal: রাজ্য সরকারের কৃষি দফতরে কর্মরত কৃষি প্রযুক্তিবিদদের সংগঠন সাটসা। এই সংগঠনের নদিয়া জেলা শাখার উদ্যোগে বীরনগরের ঊষা গ্রামে অনুষ্ঠিত হল সামাজিক দায়বদ্ধতার এক অভিনব কর্মসূচি। অনুষ্ঠানে ঊষাগ্রামে ‘মীরা ঊষা’ আবাসিক ট্রাস্টে নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা আবাসিক ছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাটসা নদিয়া জেলার সদস্যরা। ওই কর্মসূচিতে নদিয়া জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সিরাজ শেখ, রানাঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সাটসা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, দফতর সম্পাদক সুহাস চৌধুরী, যুগ্ম সম্পাদক মুদ্রণ ও প্রচার বিশ্বজিৎ চৌধুরী, জেলা সম্পাদক সাটসা নদিয়া ও মুর্শিদাবাদ, উপ কৃষি অধিকর্তা প্রশাসন, উপকৃষি অধিকর্তা বিশ্ব ব্যাঙ্ক, নদিয়া, ঊষাগ্রাম ট্রাস্টের সম্পাদক, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন (SATSA Outreach)।
আরও পড়ুনঃ Kolkata Metro: সেন্ট্রাল স্টেশনে মেট্রোর সামনে মরণঝাঁপ, বিপর্যস্ত পরিষেবা
সকালে আবাসিক ছাত্রীদের দ্বারা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আবাসিক ছাত্রীদের মধ্যে বিভিন্ন বিশেষ প্রয়োজনীয় উপকরণ যেমন বিছানার ম্যাট্রেস, চাদর, বালিশের ওয়ার, ইনভার্টার এর দুটি ব্যাটারি বন্টন করা হয়, যা বিদ্যুৎ বিপর্যয়ের সময় খুবই কার্যকরী হবে। অনুষ্ঠানে আবাসিক ছাত্রীদের বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে অন্য মাত্রা এনে দেয়। সাটসা নদিয়া জেলা শাখার সম্পাদক বরুন ভট্টাচার্য বলেন সাটসার সদস্যরা কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নের স্বার্থে দফতরের কাজের পাশাপাশি ছুটির দিনে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার কাজে নিয়োজিত থাকেন (SATSA Outreach)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
নদিয়া জেলা পরিষদের কৃষি, সেচ, সমবায় কর্মাধ্যক্ষ সিরাজ শেখ সাটসার বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সাটসা পশ্চিমবঙ্গ-এর সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস তার বক্তৃতায় সারা রাজ্যের বিভিন্ন জেলায় সামাজিক দায়বদ্ধতায় সংগঠনের নানান কর্মসূচির উল্লেখ করে আগামীতেও এই ধরনের কর্মসূচি করা হবে বলে জানান। দফতর সম্পাদক সুহাস চৌধুরী বলেন কৃষি দফতরের আধিকারিকরা তাদের সরকারি কাজ-কর্মের বাইরে ও সমাজের প্রতি দায়বদ্ধতায় ছুটির দিনে নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যা এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ঊষাগ্রাম ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয় সাটসা,পশ্চিমবঙ্গ কর্তৃক প্রকাশিত একগুচ্ছ কৃষি পুস্তিকাও (SATSA Outreach)।






