রাজ্যের খবর

Bankura: জমিতে ধান লাগাতে গিয়ে ধর্ষণের শিকার আদিবাসী তরুণী, গ্রেফতার ১

দুপুরে অন্য দুই মহিলা বাড়ি চলে এলেও ওই তরুণী জমিতে একাই ধান রোয়ার কাজ করছিলেন।

Truth of Bengal: জমিতে ধান রুইতে গিয়ে দিনে দুপুরে ধর্ষণের শিকার হলেন এক আদিবাসী তরুণী। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকায়। ঘটনায় গুরুতর অসুস্থ তরুণীকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় পরিবারের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।(Bankura)

[আরও পড়ুনঃ Kolkata Metro: সেন্ট্রাল স্টেশনে মেট্রোর সামনে মরণঝাঁপ, বিপর্যস্ত পরিষেবা]

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের অন্যান্য দুই মহিলার সঙ্গে গতকাল বিষ্ণুপুর থানা এলাকার এক বছর বত্রিশের তরুণী গ্রাম লাগোয়া জমিতে ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন। দুপুরে অন্য দুই মহিলা বাড়ি চলে এলেও ওই তরুণী জমিতে একাই ধান রোয়ার কাজ করছিলেন। আচমকাই সেখানে তিন স্থানীয় যুবক হাজির হয়।(Bankura)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

অপর দুজন যুবক দাঁড়িয়ে থাকলেও কান্ত মুর্মু নামের প্রতিবেশী এক যুবক তরুণীকে জমির আলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে বিকালে ওই তরুণী বাড়িতে ফিরে ঘটনার কথা জানালে পরিবারের লোকজন বিষ্ণুপুর থানায় কান্ত মুর্মুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে বিষ্ণুপুর থানার পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত কান্ত মুর্মুকে। শনিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।(Bankura)

Related Articles