Tata Investment: ফের কি বাংলায় বিনিয়োগ টাটার? মমতা–চন্দ্রশেখরন বৈঠক ঘিরে জল্পনা
বিনিয়োগের জন্য যেকোনো সংস্থাকে স্বাগত জানানো হবে এটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। রাজ্যের নিয়ম অনুসারেই বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারী সংস্থাকে।
Truth of Bengal: টাটা গোষ্ঠী ফের পশ্চিমবঙ্গে বিনিয়োগ করছে? এই প্রশ্ন ফের উঠছে। কারণ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন দেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের সঙ্গে। অত্যন্ত হাইপ্রোফাইল বৈঠক। একসময় টাটার ১লাখি গাড়ি তৈরির জন্য সিঙ্গুরে জমি দেওয়া হয়েছিল বাম আমলে। অনিচ্ছুক কৃষকদের জমি দেওয়া হয়েছিল এমন অভিযোগে আন্দোলন শুরু করেছিলেন তৎকালীন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Tata Investment)।
আরও পড়ুন: Drug Bust: সামশেরগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ৩ যুবক, বাজেয়াপ্ত গাড়ি
শেষ পর্যন্ত সিঙ্গুরে জমি ছেড়ে দিতে হয় টাটা গোষ্ঠীকে। ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগের জন্য যেকোনো সংস্থাকে স্বাগত জানানো হবে এটা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। রাজ্যের নিয়ম অনুসারেই বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারী সংস্থাকে। সিঙ্গুর পর্বের পর বুধবার ফের টাটা গোষ্ঠীর বিনিয়োগের সম্ভাবনা দেখা দিল। হাই প্রোফাইল বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের (Tata Investment)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/






