রাজ্যের খবর

Drug Bust: সামশেরগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ৩ যুবক, বাজেয়াপ্ত গাড়ি

Truth Of Bengal: মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়ক এলাকা থেকে গোপন সূত্রে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল সহ তিন যুবককে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ(Drug Bust)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ সামাউন শেখ, মোহাম্মদ আনোয়ার শেখ ও হাবিবুল্লাহ শেখ। হাবিবুল্লাহর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার বাহাগোলপুর এলাকায় হলেও বাকি দু’জনের বাড়ি মালদা জেলার কালিয়াচকে।

[আরও পড়ুনঃ Rural Crisis: খাটিয়ার পর এবার বাঁশের ডুলিতে রোগী, নারায়ণগড়ে ধরা পড়ল বেহাল রাস্তার ছবি]

মঙ্গলবার গভীর রাতে ডাকবাংলা ট্রাফিক গার্ডের পুলিশ একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে(Drug Bust)। গাড়িটি তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও অপর দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে তোলা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, মালদা থেকে সামশেরগঞ্জের চাঁদপুর এলাকায় ফেনসিডিল সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তবে ফেনসিডিলগুলি ঠিক কোথায় এবং কাকে সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্তে নেমেছে সামশেরগঞ্জ থানার পুলিশ(Drug Bust)। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের মাদক পাচার রুখতে এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।

Related Articles