Strike: ধর্মঘটের সমর্থনে যাদবপুরে বিক্ষোভ, সৃজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, দেখুন সেই ভিডিয়ো
Tension erupted in Gangulibagan, Jadavpur, during a Left protest against unemployment.
Truth Of Bengal: যাদবপুরের গাঙ্গুলিবাগানে তুমুল উত্তেজনা, বিশৃঙ্খলা (Strike)। শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে উত্তাল গোটা বাংলা। এদিকে প্রতিবাদে ধর্মঘটে নেমেছে বাম সংগঠনের নেতা কর্মী ও সমর্থকেরা। মিছিলে বেরিয়েছে বহু বাম সমর্থক। এরই মাঝে মিছিল এগোতে না দেওয়ার অভিযোগ। এদিন বাম নেতা সৃজন ভট্টাচার্য সহ কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো সামনে এসেছে।
ধর্মঘটের সমর্থনে যাদবপুরে বিক্ষোভ, সৃজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি pic.twitter.com/M8zsr5zkU8
— TOB DIGITAL (@DigitalTob) July 9, 2025
এদিকে সৃজন ভট্টাচার্যের কণ্ঠে বলেন, “মিছিল এগোবেই।” জানা গিয়েছে, ধস্তাধস্তির কারণে তাঁর জামা ছিঁড়ে গিয়েছে। সেই সঙ্গে হাতেও চোট লেগেছে বলে খবর (Strike)। SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই দাবি করেছেন যে তিনি আহত হয়েছেন।
[আরও পড়ুন: Job Reservation: বিহার ভোটের আগে বড় চমক নীতীশের, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫% সংরক্ষণ]
এদিন সৃজন অভিযোগ করেন, তৃণমূল বিজেপিকে খুশি করতে ধর্মঘট ব্যর্থ করার চেষ্টা করছে। সেই সঙ্গে তিনি প্রশ্ন ছোড়েন, কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজ ও মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে ধর্মঘট ডাকা হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কেন তার বিরোধিতা করছে।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়েছেন এক মহিলাও। বাম সমর্থকেরা সরকারি বাসের সামনে শুয়ে বিক্ষোভ দেখান। পুলিশ জানায়, ‘আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। অশান্তি যাতে না হয় সেইদিকেই নজর রাখা হচ্ছে।’






