রাজ্যের খবর

TMC Expulsion: বেবি কোলেকে বহিষ্কার তৃণমূলের! প্রবীণ নেতাকে মারধরের ঘটনার পর কড়া পদক্ষেপ শাসকদলের

Truth Of Bengal: অবশেষে কঠোর পদক্ষেপের পথে হাটলো শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রবীণ বাম নেতা অনিল দাসকে প্রকাশ্য দিবালোকে মারধরের ঘটনায় বহিষ্কার করা হল অভিযুক্ত নেত্রী বেবি কোলেকে(TMC Expulsion)। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

[আরও পড়ুন:  Sony BRAVIA 5 TV: এআই ফিচারযুক্ত BRAVIA 5 সিরিজের প্রিমিয়াম রেঞ্জের টিভি আনল Sony]

সম্প্রতি, একটি ভিডিও বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে জুতো দিয়ে মারছেন বেবি কোলে(TMC Expulsion)। তড়িঘড়ি পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস এবং বেবি কোলেকে শোকজ করে। তবে ৩ দিনের পরিবর্তে ৫ দিনে তার জবাব দেন বেবি কোলে। তাও জেলা সভাপতিকে নয়, সোশ্যাল মিডিয়ায় তাঁর জবাব প্রকাশ্যে আনেন।

FB link: https://www.facebook.com/truthofbengal

এবার এই ঘটনায় ব্যবস্থা নিল ঘাসফুল শিবির। সোমবার মেদিনীপুর শহরে একটি বৈঠকের আয়োজন করা হয় আসন্ন ২১শে জুলাই সভা উপলক্ষে। সেখানে সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদার এই ব্যাপারে স্পষ্ট করে দেন(TMC Expulsion)। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কোনরকমের ঝুঁকি নিতে চায়না শাসকদল এবং সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনেকে এটাও দাবি করেছেন যে ভোটের আগে কোনরকম অভদ্র আচরণ বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস দলের নেতাদের থেকে। তাই এমনটা করেছে। এবার দেখার বিষয় বেবি কোলে কি করে।

Related Articles