বিনোদন

Panchayat Season: ‘সিজন ৪’ হিট হওয়ার পর এবার আসছে ‘পঞ্চায়েত ৫’, ঘোষণা টিভিএফের

TVF has officially announced Panchayat Season 5, set to release in 2026. Fans are excited to return to Phulera for another entertaining season with their favorite characters.

Truth Of Bengal: দেশের অন্যতম জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে একটি হল ‘পঞ্চায়েত’ (Panchayat Season)। ইতিমধ্যেই ‘পঞ্চায়েত’-এর চারটি সিজন মুক্তি পেয়েছে। যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ২৪ জুন মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত ৪’। আর তারপর থেকেই অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা যে কবে আসবে ‘পঞ্চায়েত’-এর পরবর্তী সিজন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করল টিভিএফ। আসছে ‘পঞ্চায়েত ৫’। রবিবার টিভিএফের তরফে ‘পঞ্চায়েত ৫’ এর একটি পোস্টার শেয়ার করে ঘোষণা ‘পঞ্চায়েত ৫’ এর কথা। পাশাপাশি ঘোষণা করা হয়েছে সিরিজ মুক্তির সময়ও।

এদিন ‘পঞ্চায়েত ৫’ এর পোস্টার ভাগ করে টিভিএফের তরফে ক্যাপশনে লেখা হয়, “আরও একবার ফুলেরায় আসার জন্য প্রস্তুত হোন। নতুন মরশুম নিয়ে আসছি।” ‘পঞ্চায়েত ৫’ মুক্তি পাবে ২০২৬ সালে। এই ঘোষণার পর থেকেই অপেক্ষায় দিন গোনা শুরু করেছেন সিরিজ প্রেমীরা। উল্লেখ্য, টিভিএফের জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’ সিজন মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এরপর সিজন ২ মুক্তি পায় ২০২২ সালে (Panchayat Season)।

‘পঞ্চায়েত’ সিজন ৩ মুক্তি পায় ২০২৪ সালে। আর ‘পঞ্চায়েত ৪’ মুক্তি পায় ২০২৫ সালে। এবার ২০২৬ সালে আসছে ‘পঞ্চায়েত ৫’। গোটা সিরিজে সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রধান মঞ্জুদেবী, প্রলাদচা, বিকাশ, ভিলেন বনরাকস, ক্রান্তিদেবী, বিনোদ, রিংকি, বিধায়কজি সকলের উপস্থিতি প্রতি মুহূর্তে মজাদার করেছে ‘পঞ্চায়েত’ সিরিজকে। ফুলেরা গ্রামের একেবারে সাদামাটা জীবনযাপন, বন্ধুত্ব, ভোটযুদ্ধ, প্রেম সবটাই দক্ষতার জন্যে ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে এখন ‘পঞ্চায়েত ৫’ মুক্তির অপেক্ষায় সিরিজ প্রেমীরা (Panchayat Season)।