খেলা

Real Madrid CF: জার্মান ক্লাবকে হারিয়ে শেষ চারে এমবাপে-ভিনিসিয়াসদের রিয়াল

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ম্যাচের রিয়াল প্রথম গোলের দেখা পায় মাত্র ১০ মিনিটের মধ্যেই।

Truth of Bengal: এ যেন নাটকীয় জয় বললেও কম বলা হয়। চলতি বছরের ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শনিবার রাতে এমনই এক স্মরণীয় ম্যাচের সাক্ষি থাকল বিশ্বের ফুটবল দুনিয়া। ডু অর ডাই ম্যাচে যে রিয়াল এইভাবে কষ্টার্জিত জয় পাবে তা হয়ত অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। আসলে সেই ঘটনাই ঘটল। না হলে ২-০ গোলে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে এইভাবে লড়াই করা যায়, তা দেখিয়ে দিল জার্মান জায়ান্টরা।(Real Madrid CF)

[আরও পড়ুনঃ Drug Smuggling: ঠাকুরের ছবির পিছনে মাদক দ্রব্য! গ্রেফতার তৃণমূল নেতা সহ ৩, দেখুন ভিডিয়ো]

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ম্যাচের রিয়াল প্রথম গোলের দেখা পায় মাত্র ১০ মিনিটের মধ্যেই। মাদ্রিদের ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম তোলেন গঞ্জালো গার্সিয়া। এই গোলের সঙ্গে সঙ্গে চলতি ক্লাব বিশ্বকাপে রিয়ালের জার্সি গায়ে চারটি গোল করে ফেললেন গার্সিয়া।(Real Madrid CF)

এই গোলের ঠিক ১০ মিনিটের মাথায় আবার দ্বিতীয় গোল পেয়ে যায় জ্যাবি আলান্সোর দল। মাদ্রিদের ক্লাবটির হয়ে এবারও স্কোরশিটে নাম তুললেন আর এক গার্সিয়া। তিনি হলেন ফ্রান গার্সিয়া।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর ভিনিসিয়াসরা মনে করেছিলেন জয়টা বুঝি সময়ের অপেক্ষা। কিন্তু ম্যাচের পটচিত্র লেখা যে তখনও বাকি সেটা তাঁদের মাথায় ছিল না। এরপর নির্ধারিত সময়ের ঘড়ির কাঁটা অতিক্রম করে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের দিকে।(Real Madrid CF)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এই সময়েই অগ্নায়েগিরির মত জার্মান বিস্ফোরণ আঁচড়ে পড়ে রিয়ালের ঘরে। ম্যাচের বয়স তখন ৯২ মিনিট। বরুশিয়ার হয়ে প্রথম গোল করেন ম্যাক্সিমিলান। অবশ্য মিনিট দুয়েক বাদেই মাদ্রিদের দলের হয়ে ফের ব্যবধান বাড়ান ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ডর্টমুন্ড বক্সে উড়ে আসা বলে এমবাপে যে পা ছুঁইয়ে গোল করলেন তা সত্যিই অসাধারণ। আর নিজের করা গোল এমবাপে উৎসর্গ করলেন গত বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় সদ্য প্রয়াত লিভারপুলের ফুটবলার দিয়াগো জটাকে। রিয়ালের এই গোলের মিনিট দুয়েক পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের দিয়ান হুজিসেন। এমবাপের গোলের পরও বরুশিয়া কিন্তু লড়াই থেকে সরে আসেনি।  শনিবারের ম্যাচে বরুশিয়ার ফুটবলাররা যেন সেই পুরনো কথাই ফের একবার স্মরণ করিয়ে দিলেন, জার্মানদের লড়াইয়ের ইতিহাসকে। ম্যাচের ৯৮ মিনিটে বরুশিয়ার হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান সেরু গুইরাসে। তবে গোল করলেও ম্যাচ থেকে জয় পায়নি বরুশিয়া।(Real Madrid CF)

ম্যাচ জিতে চলতি বছরের ক্লাব বিশ্বকাপে শেষ চারে নিজেদের জায়গা পাকা নিল জ্যাবি আলান্সোর রিয়াল মাদ্রিদ। এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ লুইস এনরিকের পিএসজি। যারা সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ক্লাব বিশ্বকাপের অভিযানে নেমেছে। এবং দুরন্ত ছন্দেও রয়েছেন হাকিমিরা। এখন দেখার আগামী ১০ জুলাই হাইভোল্টেজ এই ম্যাচে কোন দল জয়ের হাসি হাসে, তা সময়ই বলবে।

Related Articles