Weather Alert: রবিবার কোন কোন জেলায় বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর
Heavy to very heavy rain is expected in parts of South and North Bengal this Sunday
Truth Of Bengal: জোড়া অক্ষরেখা এবং নিম্নচাপ ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।
[আরও পড়ুন: Horoscope: রবিবারের রাশিফল: নতুন সূচনা নাকি পুরনো সমস্যার পুনরাবৃত্তি?]
এর পাশাপাশি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। ফলে, সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সক্রিয় রয়েছে বর্ষার প্রভাব। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি ও নদী ঘেরা অঞ্চলে ভারী বৃষ্টির ফলে ধস বা জলবন্দি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন (Weather Alert)।
FB POST: https://www.facebook.com/share/v/1RVxiEEbLf/
রাজ্য রাজধানী কলকাতায় সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।






