BJP Leadership: দল আগে! মুরলি ধরের কনফারেন্স হলে লাগানো হল দলীয় প্রতীকের ফ্লেক্স
New Bengal BJP President Shamik Bhattacharya replaces his own banner with the party symbol
Truth Of Bengal: রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব পেয়েই কাজে লেগে পড়লেন শমীক ভট্টাচার্য। দল যে সবার আগে, তা প্রমাণ করতে মুরলি ধর সেন লেনের হলের ব্যাকগ্রাউন্ড পাল্টে দিলেন তিনি(BJP Leadership)। নিজের ছবির পরিবর্তে টাঙ্গালেন দলীয় প্রতীকের একটি বড় ফ্লেক্স, যা দেখে খুশি হন দলের কর্মী ও অন্যান্য নেতারা। বলা বাহুল্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের কাছের মানুষ হতে যাবতীয় সব কাজ তিনি সারছেন।
[আরও পড়ুন: Civic Abuse: ছিঃ!! চুরির অপবাদে কান ধরিয়ে ওঠবস! অপমানে আত্মঘাতী বধূ, সিভিকের কুকীর্তিতে তোলপাড় বাংলা]
বৃহস্পতিবার, ৩রা জুলাই, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জুতোয়ে পা গলালেন শমীক ভট্টাচার্য(BJP Leadership)। দলের প্রভাবশালী নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চে উঠে তিনি দলীয় কর্মীদের থেকে শুরু করে সকল রাজ্যবাসীকে একাধিক বার্তা দেন। শুধু তাই নয়, শাসকদল তৃণমূল কংগ্রেসকেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে ঘাসফুল শিবির যেন তাদের বাধ্য না করে অস্ত্র নিয়ে নামতে। এক কথায় বলতে গেলে, দায়িত্ব পেয়ে অ্যাকশন মোডে নেমেছেন শমীক।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
দলের যে তিনি কতটা একনিষ্ঠ সৈনিক, তা প্রমাণ করতে এবার তিনি নিলেন বড় পদক্ষেপ(BJP Leadership)। সচরাচর দলীয় কার্যালয় মুরলি ধর সেন লেনের হলে রাজ্য বিজেপির সাংবাদিক সম্মেলন হলে ব্যাকগ্রাউন্ডে থাকে রাজ্য সভাপতির ছবি দেওয়া ফ্লেক্স। কিন্তু এবার থেকে তার পরিবর্তে থাকবে দলীয় প্রতীকের ফ্লেক্স। দলকে ব্যক্তির আগে রাখতে শনিবার সেখানকার কনফারেন্স হলে সেই ফ্লেক্স লাগানো হয়। পাশাপাশি, কেন্দ্রীয় নিরাপত্তা নিতেও রাজি হননি নয়া রাজ্য সভাপতি। দলীয় কর্মীরা এমন দৃশ্য দেখে বেশ খুশি হয়েছেন এবং মনে করছেন যে দলের মধ্যে যে সমস্যা অতীতে দেখা গিয়েছিল, এবার তার সমাধান হতে পারে। যদিও এবার দেখার বিষয় যে ক্ষত জায়গাগুলিতে তিনি মলম দিতে পারেন কিনা।






