খেলা

Shubman Century: দ্বিতীয় ইনিংসেও এজবাস্টনের ২২ গজে সেঞ্চুরি শুভমনের

Truth Of Bengal: হেডিংলেতে সাড়ে তিনশো রানের টার্গেট ইংল্যান্ডের সামনে খাড়া করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি শুভমনদের। পাঁচ উইকেটের বিনিময়ে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁদের(Shubman Century)। নেপথ্যে ছিল ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। এবং ডাকেটের দুরন্ত ব্যাটিং। সঙ্গে ক্রাউলি, রুট, স্মিথদের যোগ্য সহায়তা। সে কথা মাথায় রেখেই দ্বিতীয় টেস্টে খেলা শুরু করে ভারত। তবে সবাইকে ছাপিয়ে এজবাস্টনের ২২ গজে ব্যাট হাতে যিনি দাদাগিরি করে গেলেন তিনি হলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। এই ইনিংসে দুরন্ত শতরান করে শুভমন বুঝিয়ে দিলেন আগামী দিনে ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম সেরা ভরসা তিনিই।

[আরও পড়ুন:  BJP Leadership: দল আগে! মুরলি ধরের কনফারেন্স হলে লাগানো হল দলীয় প্রতীকের ফ্লেক্স]

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে(Shubman Century)। যশস্বী শুক্রবার ফিরে যাওয়ার পর শনিবার চতুর্থ দিনে ভারতের হয়ে ব্যাট হাতে শুরু করেছিলেন রাহুল ও নায়ার।কিন্তু দুটি ইনিংসেই ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না করুন। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বড় রান এল না তাঁর ব্যাট থেকে। মাত্র ২৬ রান করেই কার্সের বলে স্মিথের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরলেন করুন।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এরপর ক্রিজে আসেন শুভমন। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে অর্ধ্বশতরান পূর্ণ করে ফেলেন কেএল রাহুল(Shubman Century)। এরপর তিনিও বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। মাত্র ৫৫ রান করেই জস টংয়ের বলে সরাসরি বোল্ড আউট হয়ে যান রাহুল। এরপর রাহুল ফিরে যেতেই ক্রিজে আসেন পন্থ। তারপরই শুরু হয় পন্থ ও শুভমনের ব্যাটিং ঝড়। রাহুলের পর শুভমন ও পন্থ দুজনেই পূর্ণ করে ফেলেন নিজেদের হাফ সেঞ্চুরি। পন্থ ৬৫ রানের মাথায় বশিরের বলে ডাকেটের হাতে ধরা পড়েন। অন্য দিকে ধীরে ধীরে শতরান পূর্ণ করে ফেলেন শুভমন। ১২৯টি বল খেলে এই সেঞ্চুরি হাঁকান তিনি। এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই ভারত এগিয়ে যেতে থাকে ক্রমশ বড় রানের দিকে। এখন দেখার শেষ পর্যন্ত কত রানের লিড নিয়ে শুভমনরা ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles