দেশ

Karol Bagh: কারোলবাগের মেগা মার্টে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন

A massive fire broke out at a mega mart in Delhi’s Karol Bagh on Friday evening. 13 fire engines rushed to the spot

Truth Of Bengal: শুক্রবার সন্ধ্যায় দিল্লির কারোলবাগের একটি বিশাল মেগা মার্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লি ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ১৩টি দমকলের ইঞ্জিন পাঠানো হয়(Karol Bagh)। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা তৎপরতা শুরু করেন। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট আওয়াজে আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়ায় বাজারের ক্রেতা ও দোকানদারদের মধ্যে। দ্রুত দোকান খালি করে দেওয়া হয় এবং স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[আরও পড়ুন:  Gill century: ইংল্যান্ডে আমার দেখা সেরা ইনিংস” গিলের প্রশংসায় পঞ্চমুখ দাদা]

এর আগের দিন, বৃহস্পতিবার আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীতেই(Karol Bagh)। এইমস ট্রমা সেন্টারের কাছে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। বিকাল ৩টা ৩৪ মিনিটে দিল্লি ফায়ার সার্ভিস খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে আটটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। প্রায় ৩০-৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

FB link: https://www.facebook.com/truthofbengal

এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ(Karol Bagh)। তিনি বলেন, “এইমস ফায়ার ইউনিটের কর্মীরা আগেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। আমাদের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।”অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর তরফে জানানো হয়েছে, কোনও প্রাণহানি বা বস্তুগত ক্ষতি হয়নি এবং প্রতিষ্ঠানটি স্বাভাবিক ভাবেই কাজ চালিয়ে যাচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Related Articles