রাজ্যের খবর

Road Protest: বেহাল রাস্তায় নাভিশ্বাস গ্রামবাসীদের, রাস্তা না হলে জনপ্রতিনিধিকে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি

Truth Of Bengal: বর্ষা নামতেই ফের নাজেহাল কেশপুরের আমনপুর পঞ্চায়েতের করুরিয়া থেকে বসন্তপুর পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ রাস্তা। কাদা, জল আর গর্তে ভরা এই রাস্তায় চলাফেরা কার্যত অসম্ভব(Road Protest)। হেঁটে চলাই মুশকিল, গাড়ি তো দুরের কথা! ফলে চিকিৎসা, শিক্ষা কিংবা দৈনন্দিন প্রয়োজনে গ্রামবাসীদের দুর্ভোগ চরমে। স্থানীয়রা জানাচ্ছেন, এই রাস্তা দিয়ে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যেতে গিয়ে বারে বারে পড়তে হচ্ছে কাদায়। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে কোলে করে কিংবা ডুলিতে। বারবার প্রশাসনের দ্বারে ঘুরেও কোনও ফল মেলেনি। পথশ্রী হোক বা কংক্রিট রাস্তা— কেবল আশ্বাসই মিলেছে, কাজ কিছুই হয়নি।

[আরও পড়ুন: Howrah Incident: হাওড়ায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার এক পরিবারের তিন সদস্যের দেহ ]

অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। মঙ্গলবার তাঁরা বিক্ষোভে সামিল হন বেহাল রাস্তায় দাঁড়িয়ে। তাঁদের সাফ দাবি, ‘‘রাস্তা না হলে আর গ্রামে ঢুকতে দেওয়া হবে না কোনও জনপ্রতিনিধিকে(Road Protest)।’’ এর পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে ‘উদাসীনতা’রও অভিযোগ তোলেন তাঁরা।

FB link:https://www.facebook.com/truthofbengal

এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা শাসক দলের নেতা অজিত মাইতির মন্তব্য আরও বিতর্ক উসকে দিয়েছে(Road Protest)। তিনি বলেন, “জেলাজুড়ে হাজার হাজার রাস্তা হয়েছে, একটা গ্রামে কেউ অভিযোগ করলেই তার মানে এই নয় যে প্রশাসন ব্যর্থ। স্থানীয়দের বক্তব্য, “বর্ষা এলেই আমরা বন্দি হয়ে পড়ি নিজেদের ঘরে। রাস্তার দাবিতে লড়াই করা ছাড়া আর কোনও উপায় নেই এখন।”

Related Articles