রাজ্যের খবর

Tea: চাঙ্গা হচ্ছে উত্তরবঙ্গের চা –শিল্প, নিলামে রেকর্ড চা-কেনাবেচা

বহুদিন ধরে বন্ধ থাকার পর এই কেন্দ্রের পুনরায় চালু হওয়ায় চা চাষি, শ্রমিক, কারখানা ও ব্যবসায়ী মহলে ফিরেছে আশার আলো।

Truth of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক দশক পর ফের চালু হয়েছে  জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। সোমবার শহরের আইটিপিএ হলে একটি  অনুষ্ঠানের মাধ্যমে চা নিলামের তৃতীয় পর্বের সূচনা হয়। বহুদিন ধরে বন্ধ থাকার পর এই কেন্দ্রের পুনরায় চালু হওয়ায় চা চাষি, শ্রমিক, কারখানা ও ব্যবসায়ী মহলে ফিরেছে আশার আলো। ২০০৫ সালে শুরু হয়ে ২০১৫ সালে চায়ের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল যে নিলাম কেন্দ্র।বর্তমানে রাজ্য সরকার সেই চা-এর উত্পাদনও বিকাশে বাড়তি গুরুত্ব দেওয়ায় চা শিল্প চাঙ্গা হচ্ছে।একদিকে চা বাগান খোলা আর অন্যদিকে চা –শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন,দুইয়ের মাধ্যমে সার্বিক বিকাশ ঘটছে দ্রুত।

[আরও পড়ুনঃ Bangladesh Election: ২৬-এর এপ্রিলে হবে না বাংলাদেশের নির্বাচন! মার্কিন বিদেশসচিবকে কী জানালেন ইউনূস?]

২০০৫ সালে শুরু হয়ে ২০১৫ সালে চায়ের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল যে নিলাম কেন্দ্র। এদিন ১ লক্ষ ৫ হাজার কেজি চা নিয়ে নতুন করে যাত্রা শুরু করল নিলাম কেন্দ্র। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের সহ সভাপতি পুরজিৎ বক্সী গুপ্ত জানান, প্রথম দিনই ৪৫ হাজার কেজি চা নিলাম হয়ে গিয়েছে। সর্বোচ্চ দাম উঠেছে ২২৭ টাকা। সর্বনিম্ন ১১৪ টাকা ৮৩ পয়সা।  চা বোর্ডের নিয়ম অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার জলপাইগুড়ি টি অকশন সেন্টারে নিলাম প্রক্রিয়া চলবে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

চা শিল্পের সঙ্গে যুক্ত মহলের ধারণা, এই নিলাম কেন্দ্রের পূর্ণাঙ্গভাবে চালু হওয়া উত্তরবঙ্গের চা শিল্পের ক্ষেত্রে একটি বড় মাইলফলক। কারণ, এই অঞ্চলের চা উৎপাদকদের শিলিগুড়ি বা অন্যত্র গিয়ে নিলামে অংশ নিতে হত, তাতে সময় ও খরচ দুই-ই বাড়ত। এখন স্থানীয় পর্যায়েই নিলামের সুযোগ থাকায় উৎপাদকদের যেমন সুবিধা হবে, তেমনই ক্রেতারাও উপকৃত হবেন।

Related Articles