রাজ্যের খবর

Land Dispute: জমি বিবাদে রণক্ষেত্র আলীনগর, বোমার আঘাতে মৃত রফিকুল শেখ

A land dispute turned deadly in Alinagar, Murshidabad, as a man was killed in a bomb blast during a family feud.

Truth Of Bengal: জমি বিবাদে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ। মঙ্গলবার সকালবেলা বিস্ফোরণে কেঁপে উঠল নওদা থানার অন্তর্গত আলীনগর গ্রাম। পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিবাদের জেরে শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিকুল শেখ (৪৫) নামে এক ব্যক্তির(Land Dispute)। ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ আলীনগরে রফিকুল শেখ ও তার সৎভাইদের মধ্যে বচসা শুরু হয়। বিষয় ছিল বহুদিন ধরেই চলা পারিবারিক জমির দখল। অভিযোগ, সেই বচসা মুহূর্তে রণক্ষেত্রের রূপ নেয়। একপক্ষ আচমকা বোমা ছোঁড়ে রফিকুলের দিকে। তাঁর শরীরে একাধিক জায়গায় মারাত্মক ক্ষত হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিস্ফোরণের তীব্রতায় তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

[আরও পড়ুন: Madan Mitra: “আমি দুঃখিত, ক্ষমা চাইছি” শোকজের জবাব মদনের]

ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয়রা আতঙ্কে ঘর ছেড়ে বেরোননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। আসে বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দলও(Land Dispute)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বোমাবাজির ঘটনায় গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা গ্রামে চলছে টহলদারি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “এই মুহূর্তে এলাকায় টানটান উত্তেজনা। আইনশৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয় আমরা করছি।”

FB link: https://www.facebook.com/truthofbengal

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহত রফিকুল শেখের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। কে বা কারা এই বোমাবাজির পেছনে রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে(Land Dispute)। পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।রফিকুল শেখের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তি দিতে হবে।এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। দীর্ঘদিন ধরে জমি বিবাদ চললেও কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Related Articles