খেলা

Alhilal Saudi Club Football team: সিটিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে নজির গড়ল আল হিলাল

আগামী শুক্রবার শেষ আটের লড়াইয়ে এবার তারা মাঠে নামবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে।

Bangla Jago Desk: চলতি বছরের ক্লাব বিশ্বকাপের নক আউট পর্যায়ে এসেও নিজেদের জয়ের ধারা বজায় রাখল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। যেন পেপ গুয়ার্দিওলার দলের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে আরব্য রজনীর এক অজানা উপন্যাস লেখা শুরু করল আল-হিলাল। ম্যাচের ফল ৪-৩। আগামী শুক্রবার শেষ আটের লড়াইয়ে এবার তারা মাঠে নামবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে।(Alhilal Saudi Club Football team)

আল হিলাল এশিয়ার অন্যতম সেরা দল হলেও তাদের প্রতিপক্ষ যেখানে আর্লিং হালান্ড, ফিল ফোডেনরা, সেখানে ধারে ও ভারে পেপের দল যে অনেকটাই এগিয়ে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইপিলএল-এর তিন নম্বরে থাকা দলটি এবারের ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচেই ১৩টি গোল করে ইঙ্গিত দিয়েছিল চলতি ক্লাব বিশ্বকাপে খেতাব জয়ের অন্যতম দাবিদার-ও তারা।

[আরও পড়ুনঃ Kasba Gangrape: ৭ ঘণ্টার রোমহর্ষক সিসিটিভি ফুটেজে ভয়াবহতা স্পষ্ট]

কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালে সিটির সেই স্বপ্নকে আর বাস্তবে রূপ দিতে দিল না সৌদির দল আল-হিলাল। অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে পেপের দলকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে ফেলে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল আল হিলাল। ম্যাচ জিতে এক ইতিহাসও রচনা করল তারা। ফিফার অফিশিয়ালি কোনও টুর্নামেন্টে ইউরোপের কোনও শক্তিশালী দলকে এশিয়ার প্রথম ক্লাব  হিসেবে হারিয়ে নিজেদের নামটা ইতিহাসের পাতায় তুলে রাখল তারা।(Alhilal Saudi Club Football team)

এদিনের ম্যাচের শুরুটা দেখে হয়ত সিটির ফুটবলারদের পাশাপাশি স্বয়ং পেপ-ও বুঝতে পারেননি যে ক্লাব বিশ্বকাপে এটাই তাঁদের শেষ ম্যাচ হতে চলেছে। কিন্তু মানুষ ভাবেন এক আর হয় অন্য। পেপের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

ম্যাচের নয় মিনিটের মাথায় সিটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ ফুটবলার বার্নান্দো সিলভা। এই গোলের পর সিটি যেন তার পুরনো ছন্দে ফুটবল খেলতে থাকে। সব বিভাগেই প্রতিপক্ষ দলকে টেক্কা দিলেও এই অর্ধে আর গোলের ব্যবধান বাড়াতে পারেননি হালান্ডরা।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বিরতির সময় ড্রেসিংরুমে গিয়েই হয়ত ম্যাচ জেতার চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছিলেন সৌদির ক্লাবটির ফুটবলাররা। মাঠে এসেই গোল শোধের মরিয়া চেষ্টা শুরু করে আল-হিলাল। ম্যাচের ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর করা গোলে সমতায় ফেরে আল-হিলাল।(Alhilal Saudi Club Football team)

এরপর ৫২ মিনিটে আল-হিলালের হয়ে দ্বিতীয় গোল করে ম্যালকম হয়ত বুঝিয়ে দিয়েছিলেন, মঙ্গলবার দিনটা তাঁদেরই হতে চলেছে। অবশ্য এই গোলের পর সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি পেপের দল। মাত্র ৩ মিনিট বাদেই সিটির হয়ে স্কোরশিটে নাম তোলেন তাদের দলের প্রাণভোমরা আর্লিং হালান্ড।

আল-হিলাল ফের এগিয়ে যায় ম্যাচের ৯৪ মিনিটে। এবার তাদের হয়ে গোল করেন কালিদু কোলিবালি। এই গোল-ও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে ফের ম্যান সিটিকে সমতায় ফেরান অভিজ্ঞ ফিল ফোডেন।

এরপর ১১২ মিনিটে সৌদির ক্লাবটির হয়ে সিটির জালে শেষবার বল জড়িয়ে তাদের বিজয় রথ থামিয়ে দিলেন সেই লিওনার্দো। এই গোলের পর আর সিটির পক্ষে সম্ভব হয়নি ম্যাচ থেকে জয় হাসিল করে মাঠ ছাড়া।

 

Related Articles