Guptipara Chariot: ২৮৫ বছরে গুপ্তিপাড়ার রথ, ঐতিহ্য বহন করছে ভান্ডারা লুঠ ও ভক্তি
Truth Of Bengal: ২৮৫ বছরে পদার্পণ করল গুপ্তিপাড়ার রথ। এই রথের অন্যতম আকর্ষণ ভান্ডারা লুঠ। রথের কথা উঠতেই পুরী ও মাহেশের পর-ই আসে গুপ্তিপাড়ার ঐতিহাসিক রথের নাম(Guptipara Chariot)। ইচ্ছা থাকলেও দূরত্বের কারণে বহু মানুষ পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে সামিল হতে পারেন না। সেই কথা মাথায় রেখেই গুপ্তিপাড়ায় শুরু হয়েছিল রথের রশিতে টান।
[আরও পড়ুন: Frozen Sperm: মৃত ছেলের বীর্য সংরক্ষণে অন্তর্বর্তী নির্দেশ, শুনানি না হওয়া পর্যন্ত হস্তক্ষেপ বম্বে হাইকোর্টের ]
এই গুপ্তি পাড়াতেই রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন। যার মধ্যে অন্যতম সুপ্রাচীন বৃন্দাবন চন্দ্র জিউয়ের মঠ। ১৭৪০ সালে বৃন্দাবন চন্দ্র জিউ মঠের মহারাজ স্বামী পীতাম্বরানন্দ মহারাজ সূচনা করেছিলেন গুপ্তিপাড়ার রথযাত্রার(Guptipara Chariot)। নয় চুড়া বিশিষ্ট ১৬টি চাকাও কাঠের চাকা রয়েছে রথে।জনশ্রুতি পুরীর পর সবচেয়ে বেশি পথ অতিক্রম করে গুপ্তিপাড়ার রথের চাকা।
FB link: https://www.facebook.com/truthofbengal
মঠ থেকে প্রায় দু কিলোমিটার পথ পেরিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা সহযোগে রথ পৌঁছয় মাসির বাড়ি।রথযাত্রার দিন সকালে প্রথমে পূর্ব থেকে রথের চাকা গড়ায় পশ্চিমে। বিকেলে দক্ষিণ থেকে উত্তর দিকে অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রভু জগন্নাথ(Guptipara Chariot)। এই রথ টানতে হাজার হাজার মানুষ ভিড় জমান রথের সামনে। রথে তোলা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা কে। দুপুর ১২ টায় প্রথম রথের দড়িতে টান দেওয়া হয়।






