আন্তর্জাতিক

Shubhanshu Shukla: অবশেষে বুধে মহাকাশে পাড়ি শুভাংশু শুক্লার

নাসার তরফ থেকে জানান হয়েছে, বুধবার ভারতীয় সময় বেলা ১২ টা ১ মিনিটে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু সহ ৪ মহাকাশচারী

Truth of Bengal: শুরু কাউন্টডাউন। অ্যাক্সিয়ম-৪ নতুন দিন ঘোষণা নাসার। ২৫ জুন অর্থাৎ ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেবেন। নাসার তরফ থেকে জানান হয়েছে, বুধবার ভারতীয় সময় বেলা ১২ টা ১ মিনিটে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু সহ ৪ মহাকাশচারী। বারংবার তাদের মহাকাশ অভিযান পিছিয়ে যায়।(Shubhanshu Shukla)

[আরও পড়ুনঃ kaliaganj: কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার চার]

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে তারা এবার পা দেবেন মহাকাশে। স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন তারা। এই নিয়ে ষষ্ঠবার অ্যাক্সিয়ম-৪ মিশনের সময় জানাল নাসা।  প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার তাদের যাওয়ার কথা ছিল ২২ জুন। ২২ জুন পিছিয়ে যাওয়ার পর পরবর্তীতে ২৫ জুন রওনা দেওয়ার কথা ছিল তাদের।(Shubhanshu Shukla)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উল্লেখ্য, মহাকাশযাত্রার পিছিয়ে যাবার কারণে নাসা জানিয়েছিল, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজদা সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে। সেই পরীক্ষার পর অবশেষে বুধবার পাড়ি দেবে শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লার মহাকাশযানের সঙ্গী বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর। উদ্দেশ্য ছিল, ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। রাকেশ শর্মা ১৯৮৪ সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন।  তারপর মহাকাশে পাড়ি শুভাংশু শুক্লার পাড়ি যথেষ্ট গুরুত্বপূর্ণ।(Shubhanshu Shukla)

Related Articles