Bengal Ration Reform: চোখ স্ক্যান করেই মিলবে রেশন, নতুন মডেলে নজির বাংলায়
আঙুলের ছাপ ব্যবহার করে রেশন তুলতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই।তাই এবার চোখ স্ক্যান করেও রেশন দিতে পারবেন ডিলাররা।
Truth of Bengal: ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে স্বচ্ছ গণবন্টন ব্যবস্থা নিশ্চিত করেছে রাজ্য সরকার।আঙুলের ছাপ ব্যবহার করে রেশন তুলতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই।তাই এবার চোখ স্ক্যান করেও রেশন দিতে পারবেন ডিলাররা।একইসঙ্গে রেশনে বন্টন করা খাদ্যসামগ্রীর পরিমাণ বাড়ানো হচ্ছে।পরিবারে ১০জনের বেশি সদস্য আছে এমন গ্রাহকদের দুটি ভাগে ভাগ করে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর (Bengal Ration Reform)।
বাংলার মানুষকে বিনাপয়সায় দেওয়া হয় রেশন। জঙ্গলমহল থেকে পাহাড়,সর্বত্র বিনামূল্যে রেশনে চাল-গম বন্টনের কাজ চলছে জোরকদমে।দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিতে বাংলার সরকারের প্রয়াস অনন্য নজির গড়েছে।কেউ যাতে রেশন থেকে বঞ্চিত না হয়,সেজন্য চালু করা হয়েছে দুয়ারে রেশন। মানুষের দরবারে পৌঁছে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেন ডিলাররা।একদিকে খোলাবাজারে দাম নিয়ন্ত্রণ করা আর অন্যদিকে আমজনতাকে স্বস্তি দিতে গণবন্টনকে শক্তিশালী করার দ্বিমুখী প্রয়াস জারি আছে।বাংলার এই অনন্য মডেল সারা দেশের কাছে বড় নজির (Bengal Ration Reform)।
আরও পড়ুন: Dooars Hilsa Festival: জঙ্গল বন্ধ, এইসময় ডুয়ার্সে পর্যটক টানতে ইলিশ ও বোরোলি উৎসবের আয়োজন
রাজ্যের তরফে গণবন্টন নিয়ে অত্যাধুনিক ই-পস মেশিনের সাহায্যে চাল-গম পায় সাধারণ মানুষ। দেখা যাচ্ছে, রিবারে ১০ জনের বেশি সদস্য আছেন, অন্ত্যোদয় অন্ন যোজনার আওতাভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয়, তা যথেষ্ট নয় বলেই মনে করছে খাদ্যদপ্তর। তাই দপ্তর এই পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে। এই লক্ষ্যে দু’টি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে (Bengal Ration Reform)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
হয় ১০ জনের বেশি সদস্য থাকা অন্ত্যোদয় পরিবারগুলিকে দু’টি ভাগে ভাগ করে দিতে হবে। অথবা এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনও রেশন প্রকল্পের আওতাভুক্ত করতে হবে। প্রসঙ্গত, অন্ত্যোদয় গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। পরিবারে কতজন সদস্য আছে, তার উপর খাদ্যশস্যর পরিমাণ নির্ভর করে না।৯৭.৩৭শতাঁশ ই-কেওয়াইসি






