Bengal Rain Alert: দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের ভ্রুকুটি! একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা
আগামী কয়েকদিনে ফের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়।
Truth of Bengal: গত কয়েকদিন টানা বৃষ্টির পরে দক্ষিণবঙ্গে আবহাওয়া খানিকটা শান্ত হলেও, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ফের সক্রিয় হতে চলেছে মৌসুমি অক্ষরেখা। ফলে আগামী কয়েকদিনে ফের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার প্রভাবে রাজ্যের দক্ষিণ ও উত্তর—উভয় অংশেই প্রভাব পড়বে (Bengal Rain Alert)।
আরও পড়ুন: Daily Horoscope Insights: আজকের দিনে কোন ভুলে বিপদ ডেকে আনবেন না—জেনে নিন আপনার রাশি কী বলছে!
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী দু’তিন দিন বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বহু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই পূর্ব-পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট দেখা দিতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে (Bengal Rain Alert)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
উত্তরবঙ্গের পরিস্থিতিও বিশেষ ভালো নয়। আলিপুরদুয়ার জেলায় সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ওই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে (Bengal Rain Alert)।






