খেলা

Coaching Interest: শুভমন-বুমরাদের হেডস্যার হতে আগ্রহী মহারাজ!

Former Indian captain Sourav Ganguly reveals his interest in becoming the head coach of Team India, stating he's now ready to return to the dressing room in a new role.

Truth Of Bengal: খেলোয়াড় হিসেবে একটা সময় তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য (Coaching Interest)। খেলা ছাড়ার পর বেশ কিছুদিন প্রশাসক হিসেবে দায়িত্বও সামলেছেন। কিন্তু টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে আর প্রবেশ করা হয়নি। আবার তিনি মেন-ইন-ব্লুজদের সাজঘরে ফিরতে আগ্রহী প্রকাশ করেছেন। তবে ক্রিকেটার হিসেবে নয়, কোচ হিসেবে।

[আরও পড়ুন: Passport Rights: পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজন নেই স্বামীর অনুমতি! জানাল মাদ্রাজ হাইকোর্টের]

রবিবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে মহারাজ জানান, ‘খেলা ছাড়ার পর, ক্রিকেটের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ে গুরু দায়িত্ব পালন করেছি। সেই সময় কাজের চাপে আমার সময় হয়ে ওঠেনি। বর্তমানে আমার বয়স ৫০ বছর হলেও আমি এখন কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!’

বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর (Coaching Interest)। সৌরভ নিজে কোচিংয়ের বিষয়ে আগ্রহী হলেও গৌতিকে সরানোর পক্ষে নন। ‘টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গৌতম তো ভালই দায়িত্ব পালন করছে। বর্ডার-গাভাসকর ট্রফি এবং নিউজিল্যান্ডের কাছে ভারতীয় দল হারলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হয়েছে। এখন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে ভারত। এই সিরিজটা শুভমনদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক শেষ পর্যন্ত ভারতীয় দল কি রকম পারফরম্যান্স করে।’

FB POST: https://www.facebook.com/share/p/1PkBQsZAUh/

এখানেই শেষ নয় টিম ইন্ডিয়ার বর্তমান কোচের ভূয়সী প্রশংসা করে সৌরভ জানান, ‘আমি কোচ গৌতম গম্ভীর সম্বন্ধে বিশেষ কিছু বলতে পারব না। কারণ ওকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি। ওর কৌশল সম্বন্ধেও তাই বলা উচিত নয়। কিন্তু যদি বলেন মানুষ হিসেবে গম্ভীর কেমন, তাহলে বলব খুব ভাল মানুষ (Coaching Interest)। কেননা একসঙ্গে খেলার সুবাদে এইটুকু চিনতে পেরেছি।’

Related Articles