Passport Rights: পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজন নেই স্বামীর অনুমতি! জানাল মাদ্রাজ হাইকোর্টের
The Madras High Court rules that women don't need their husband's consent or signature to apply for a passport, affirming individual rights and rejecting patriarchal practices.
Truth Of Bengal: মহিলাদের পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজন নেই স্বামীর অনুমতির (Passport Rights)। এমনকি দরকার পড়বে না স্বামীর সইয়েরও। এমনই নির্দেশ এবার মাদ্রাজ হাইকোর্টের। রেবতি নামের এক মহিলার আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। জানা যায়, রেবতির বিয়ে হয়েছিল ২০২৩ সালে। তার কিছুদিন পরই তার স্বামীর তরফ থেকে স্থানীয় আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানানো হয়।
[আরও পড়ুন: Gang Violence: পুরনো শত্রুতার জেরে চলল গুলি, সাঁতরাগাছিতে জখম ১]
অন্যদিকে চলতি বছরের এপ্রিলে রেবতি আবেদন করেন পাসপোর্টের জন্য। তাঁর অভিযোগ, পাসপোর্টের জন্য নির্দিষ্ট ফর্মে স্বামীর সই বাধ্যতামূলক বলে তাকে জানায় চেন্নাই পাসপোর্ট কর্তৃপক্ষ। সেই সইযুক্ত সেই ফর্ম জমা দিলেই পাসপোর্টের আবেদন গ্রহণযোগ্য হবে। রেবতির দাবি, স্বামীর অনুমতির জন্য জোর করা হয়েছে তাকে। তারপরই তিনি আদালতের দ্বারস্থ হন (Passport Rights)।
FB POST: https://www.facebook.com/share/p/19EdHDhMMd/
সমগ্র বিষয় পর্যবেক্ষণের পর আদালতের তরফ থেকে জানানো হয়, পাসপোর্টের জন্য আবেদন করতে স্বামীর সম্মতি এবং তাঁর সই চেয়ে মহিলাদের জোর করা পুরুষতন্ত্রের একটি উদাহরণ। বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশের বেঞ্চ জানায়, বিয়ে হয়ে যাওয়া মানেই কোনও মহিলার ব্যক্তিসত্ত্বা শেষ হয় না। তাই স্বামীর সই ছাড়াই যেকোনও রকমের পাসপোর্টের আবেদন জানাতে পারেন মহিলারা। একইসঙ্গে চার সপ্তাহ মধ্যে রেবতির হাতে পাসপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দেয় মাদ্রাজ হাই কোর্ট(Passport Rights)।






