খেলা

Gill Pant: শুভমন-যশস্বীর পর হেডিংলেতে শতরান পন্থের-ও

এরপর প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে ক্রিজে নেমে দুই ভারতীয় ব্যাটারের মধ্যেই দেখা গিয়েছিলেন সেই পুরনো আত্মবিশ্বাস।

Truth of Bengal: প্রথম দিনের খেলা যেখানে শেষ করেছিলেন শুভমন গিল ও ঋষভ পন্থ ঠিক সেখান থেকেই শনিবারের খেলা শুরু করলেন তাঁরা। প্রথম দিনে শুভমন অপরাজিত ছিলেন ১২৭ রানে এবং পন্থ ছিলেন ৬৫ রানে। এরপর প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে ক্রিজে নেমে দুই ভারতীয় ব্যাটারের মধ্যেই দেখা গিয়েছিলেন সেই পুরনো আত্মবিশ্বাস। ধীরে ধীরে দুই ব্যাটারই দলকে ক্রমশ বড় রানের দিকে এগিয়ে সঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের ব্যাটিং দেখে যখন সবাই প্রায় ধরেই নিয়েছিলেন এই টেস্টের প্রথম ইনিংসেই ডবল সেঞ্চুরি হাঁকাবেন ভারতের নবনিযুক্ত অধিনায়ক, কিন্তু তাঁদের সে আশা আর পূরণ করতে পারলেন না শুভমন। ১৪৭ রানেই থামতে হল টিম ইন্ডিয়ার অধিনায়ককে। ২২৭ বল খেলে এই রান করেন পঞ্জাব কা পত্তুর। তাঁর ইনিংস সাজানো ছিল ১৯টি চার ও একটি ছয়ের সাহায্যে (Gill Pant)।

অপর দিকে যশস্বী, শুভমনের পর তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। এই টেস্ট সিরিজে যে নিজেকে প্রমাণ করতেই বেছে নিয়েছিলেন ঋষভ তা ফের একবার সমালোচকদের বুঝিয়ে দিলেন ব্যাট হাতে। ইংল্যান্ড পেসার শোয়েব বসিরের বলে লম্বা ওভার বাউন্ডারিতে ছিল যেন যাবতীয় সমালোচনার জবাব। ১৪৬ বল খেলে শতরান পূর্ণ করলেন লখনউ সুপার জায়ান্টসের দলনেতা (Gill Pant)।

আরও পড়ুন: Iran-Srilanka: ইরানে আটকে পড়া নেপাল-শ্রীলঙ্কার নাগরিকদের উদ্ধার করে দেশে ফেরাতে উদ্যোগ নিল ভার‍ত

সদ্য শেষ হওয়া আইপিএল-র সবচেয়ে দামি (২৭ কোটি) টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ক্রিকেটের মেগা টি-টোয়েন্টি লিগে নিজেকে একেবারেই ছন্দে নিয়ে যেতে পারেননি ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তাই তাঁকে নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু পন্থ হয়ত সমালোচনার জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন এবারের এই ইংল্যান্ড সিরিজটা। আর সেখানেই ঝলসে উঠল লখনউ অধিনায়কের ব্যাট। এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে নিজের তৃতীয় শতরানটি পূর্ণ করে ফেললেন পন্থ। এবং ভারতীয় উইকেটরক্ষক হিসেবে আর কারও দখলে নেই এতগুলো শতরান। উইকেটরক্ষক হিসেবে এটি তাঁর সপ্তম শতরান। হেডিংলে-তে শনিবার শতরান করেই পন্থ পিছনে ফেলে দিলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। মাহির সংগ্রহ ছিল ৬টি সেঞ্চুরি। মাহি যেখানে মোট ৯০টি ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি করেছেন, সেখানে পন্থ ৪৪টি টেস্ট খেলে ধোনির থেকে একটি বেশি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন ইতিমধ্যে (Gill Pant)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

শনিবার এই শতরানের পরই আনন্দে আত্মহারা হয়ে ডিগবাজিও খান তিনি। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াজুড়ে। শুভমনের মতো পন্থও যখন ধীরে ধীরে ডবল সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছিলেন। তবে ক্রিকেট বড় অনিশ্চয়তার খেলা। একটা ভুল করা মানেই সব শেষ। পন্থের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ১৩৪ রানের ঘরে এসেই থামতে হল তাঁকে। ১৭৮ বল খেলে ১২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি। এদিকে সাই সুদর্শনের মতো কোনও রান না পেয়েই সাজঘরে ফিরলেন করুণ নায়ার। সুদর্শনের পাশাপাশি তাঁকে ঘিরেও আশা দেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু করুণ আট বছর জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পেয়ে সেই ভরসা রাখতে ব্যর্থ হলেন (Gill Pant)।

Related Articles