Uncategorizedআন্তর্জাতিকদেশ

Iran-Srilanka: ইরানে আটকে পড়া নেপাল-শ্রীলঙ্কার নাগরিকদের উদ্ধার করে দেশে ফেরাতে উদ্যোগ নিল ভার‍ত

Truth of Bengal: ইজরায়েলের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত ইরান, বন্ধ রয়েছে আকাশসীমা। তবে ভারতীয় নাগরিকদের কথা মাথায় রেখে শুধু ভারতের জন্যই সেই আকাশসীমা খুলে দিয়েছে  ইরান। এরই মধ্যে ভারত শুরু করেছে ‘অপারেশন সিন্ধু’।  যার মাধ্যমে ইতিমধ্যেই বহু ভারতীয়কে ইরান থেকে উদ্ধার করা হয়েছে। এই উদ্যোগকে আরও বৃহৎ আকার দিয়ে এবার নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও দেশে ফেরানোর সিদ্ধান্ত নিল ভারত। জানা গিয়েছে, নেপাল ও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে সাড়া দিয়ে ইরানে থাকা সেই দুই দেশের নাগরিকদেরও ভারত সুরক্ষিতভাবে উদ্ধার করবে। তেহরানে অবস্থিত ভারতের দূতাবাস জানিয়েছে,’ নেপাল ও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে সাড়া দিয়ে ইরানের ভারতীয় দূতাবাস তাদের নাগরিকদেরও উদ্ধার করবে (Iran-Srilanka)।’

আরও পড়ুন: Indus Water Treaty: সিন্ধু জলচুক্তি বাতিলের পর পাকিস্তানকে একফোঁটা জলও নয়, জানিয়ে দিল ভারত

এই উদ্ধারের জন্য দূতাবাসের তরফে ‘ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর’ চালু করা হয়েছে, যাতে আটকে পড়া নেপালি ও শ্রীলঙ্কান নাগরিকরা যোগাযোগ করতে পারেন।ইতিমধ্যেই ভারতীয় নাগরিকদের একটি দলকে সড়কপথে ইরান থেকে আর্মেনিয়ায় নিয়ে গিয়ে বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে।প্রথম দফায় ১১০ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।শুক্রবার রাতে একটি বিমান ভারতে এসেছে, আরও দুটি বিমান শনিবার আসার কথা।এই ধাপে প্রায় ১০০০ জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। যুদ্ধের আবহে যখন ইরান বন্ধ রেখেছে আন্তর্জাতিক আকাশসীমা, তখন শুধুমাত্র ভারতীয় নাগরিকদের স্বার্থে তারা বিশেষ অনুমতিতে আকাশসীমা খুলে দিয়েছে ভারতের জন্য (Iran-Srilanka)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ভারত ও ইরানের কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করে। এমন সংকটময় পরিস্থিতিতেও কেবল নিজের দেশের নাগরিকই নয়, পড়শি দেশের নাগরিকদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। একাধারে এই পদক্ষেপ ভারতের মানবিক দৃষ্টিভঙ্গি ও আঞ্চলিক নেতৃত্বের প্রমাণ।‘অপারেশন সিন্ধু’-র মাধ্যমে একদিকে যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে ভারতীয়দের উদ্ধার, অন্যদিকে বন্ধুত্বপূর্ণ দেশ নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের রক্ষাও—এই দুটি ভূমিকা ভারতকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে (Iran-Srilanka)।

Related Articles