Israel: ভারতের ভুল মানচিত্র প্রকাশ করায় ক্ষমা চাইলো ইসরায়েলি সেনাবাহিনী
জম্মু ও কাশ্মীরকে সেই মানচিত্রে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল
Truth of Bengal: দেবলীনা দাসঃ ইজরায়েলের ইরানের হামলার কারণ বোঝাতে গিয়ে সমাজমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছিল ইসরায়েলের (Israel) সেনাবাহিনী। কিন্তু সেখানে ভারতের ভুল মানচিত্র দেখানো হয় বলে অভিযোগ উঠেছিল। জম্মু ও কাশ্মীরকে সেই মানচিত্রে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এই পোস্টের পরেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। অবশেষে সেই মানচিত্রে ত্রুটি আছে বলে স্বীকার করে ইসরায়েলের সেনাবাহিনী এবং পরবর্তীতে তারা ক্ষমাও চায়।
[আরও পড়ুনঃ Weather Update: বিকেলেই তুমুল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে খবর আবহাওয়া দফতর সূত্রে]
শুক্রবার ইরানে বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল (Israel)। মৃত্যু হয় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ছয় পরমাণু বিজ্ঞানীর। এই হামলার পর একটি মানচিত্র সমাজ মাধ্যমে পোস্ট করে ইসরায়েলের সেনাবাহিনী। সেখানে মূলত পশ্চিম এশিয়ার দেশগুলিকে দেখানো হয়েছে। এছাড়া এছাড়া ভারত, পাকিস্তান এবং পশ্চিম আফ্রিকার কিছু অংশও মানচিত্রে। মানচিত্রের একেবারে মাঝি ইরানকে দেখানো হয়েছিল।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তার চারপাশে বেশ কয়েকটি স্তর ভাগ করে বোঝানো হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কতদূর পর্যন্ত বিস্তৃত। সেখানে ভারত পাকিস্তান আফগানিস্তান রাশিয়া ইউক্রেন রোমানিয়া মিশর সৌদি আরবে প্রমূখ দেশের নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেই দেশ গুলির উপরে প্রভাব পড়বে। সেখানে ইসরায়েলের (Israel) বাহিনী ভারতের উত্তরের জম্মু ও কাশ্মীরের অংশকে পাকিস্তানের অন্তর্গত হিসেবে দেখিয়েছিল। নেপাল ও ভুটান এবং উত্তর-পূর্ব ভারতকে একটি দেশ হিসেবে উল্লেখ করা হয়েছিল সেখানে। জানিয়ে অনেকেই অভিযোগ জানাতে শুরু করে। ঘন্টা দুয়েকের মধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে পাল্টা একটি পোস্ট করে ইসরায়েলের সেনাবাহিনী।






