Rabindranath Tagore: কবিগুরুর বাড়ি ভাঙতে হাত কাঁপল না!
সাধারণ মানুষের যখন এই অবস্থা, তখন বাদ যাচ্ছে ঐতিহাসিক অনেক স্থানও
Truth Of Bengal: বাংলাদেশে সেখ হাসিনা সরকারের পতনের পর সেই দেশে বদলে গিয়েছে অনেক কিছু। সেদেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা নানা ভাবে বিভিন্ন সময়ে আক্রান্ত হয়েছেন। তাঁদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। লুটপাট চালানো হয়েছে। সাধারণ মানুষের যখন এই অবস্থা, তখন বাদ যাচ্ছে (Rabindranath Tagore)ঐতিহাসিক অনেক স্থানও। সম্প্রতি সেই বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের বসতবাড়ি ভেঙে ফেলা হয়েছে। যার লেখা গান সেদেশের জাতিয় সঙ্গীত সেই কবিগুরুর স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলতে দ্বিধা করল না কেউ।
আরও পড়ুন: Truth of Bengal Exclusive: নিউ টাউনে নতুন ডেটা সেন্টার
বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করতে আবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি গভীর বেদনা ও ক্ষোভের সঙ্গে আপনাকে জানাতে চাই যে, বাংলাদেশের সিরাজগঞ্জে (Rabindranath Tagore) গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ঐতিহাসিক পৈতৃক ভিটেমাটিতে ভয়ঙ্কর ধ্বংসাত্মক হামলার ঘটনা ঘটেছে। জীবদ্দশায় ঠাকুর এই স্থানে বহুবার এসেছেন, এবং তাঁর বহু অমর সৃষ্টি এখানেই রচিত হয়েছে। তাঁর সৃষ্টিশীলতা এই পৈতৃক ভিটের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল।
এই জায়গাটি ধ্বংস করা মানে শুধুই একটি বাড়ি নয়, বরং উপমহাদেশের সৃষ্টিশীলতার এক উজ্জ্বল বাতিঘরকে আঘাত করা। এই ধ্বংসযজ্ঞের ঘটনা শুধু মর্মান্তিক নয়, বরং আমাদের জাতীয় গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর একটি বর্বর আক্রমণ। এটি আমাদের অনুভূতি, ঐতিহ্য, এবং ঠাকুরের অমর সৃষ্টির প্রতি আমাদের নস্টালজিয়ার ওপর আঘাত। স্বদেসি আন্দোলনের সময় ঠাকুর এই পৈতৃক স্থানের প্রাঙ্গণ থেকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ করেছিলেন।’
Truth Of Bengal fb: https://www.facebook.com/truthofbengal
জানা গিয়েছে, আপাতত কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। কাছারিবাড়িতে হামলার জেরে বেশ কিছু মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে। এদিকে এই ঘটনায় ইউনুস সরকারের পুলিশ স্বভাবতই নিষ্ক্রিয়। ঘটনার ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়া (Rabindranath Tagore) থেকে শুরু করে খবরের চ্যানেলে দেখা গেলেও পুলিশ কাউকে ধরতে পারেনি এখনও। যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে হস্তক্ষেপ করতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।






