কলকাতা

Weather Update: বিকেলেই তুমুল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে খবর আবহাওয়া দফতর সূত্রে

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে সাথে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া

Truth of Bengal: ভ্যাপসা গরম যেন কাটছেই না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা চলে এলো দক্ষিণবঙ্গে তার দেখা পাওয়া যায়নি। তবে এবার আশার কথা শোনালো আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বর্ষায় ঢুকে যেতে পারে। শনিবার থেকেই গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে (Weather Update)।

[আরও পড়ুনঃ Truth of Bengal Exclusive: নিউ টাউনে নতুন ডেটা সেন্টার]

শনিবার হালকা থেকে মাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝারগ্রামে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া। শনিবার দিনের বেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম থাকলেও বিকেলের পর থেকে হাওয়া বাদলের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে সাথে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া।

এইভাবে আপাতত আরো পাঁচ দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবারের পর রবিবার ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের দুই জেলা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতা শহরে শনিবার দিনভর ব্যবসা গরমের পরিস্থিতি থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি বিকেলের দিকে হতে পারে (Weather Update)।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

উত্তরবঙ্গের একাধিক জেলা শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

Related Articles