কলকাতা

Assembly Security: অধিবেশন চলাকালীন বিধানসভায় বাড়ানো হল নিরাপত্তা

যে গাড়িগুলি বিধানসভার মধ্যে ঢুকছে সেগুলোর ডিকি খুলে সম্পূর্ণভাবে দেখে তারপরেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

Truth Of Bengal: শুক্রবার বিধানসভা অধিবেশন চলাকালীন নিরাপত্তা বাড়ানো হয়েছে (Assembly Security)। যে গাড়িগুলি বিধানসভার মধ্যে ঢুকছে সেগুলোর ডিকি খুলে সম্পূর্ণভাবে দেখে তারপরেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়টিকে সম্পূর্ণভাবে ‘রুটিন’ বলছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: Jaiswal vs Gambhir: ইংল্যান্ড সিরিজের আগে দলের মধ্যে অশান্তি, গম্ভীর-যশস্বীর ঝগড়ায় শোরগোল]

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নিরাপত্তার খাতিরে যে পদক্ষেপ করার দরকার সেটাই করা হচ্ছে। কে কি নিয়ে আসছেন সেটা আমার পক্ষে দেখা সম্ভব নয়। বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ”।

FB POST: https://www.facebook.com/share/v/1AQDujtL9S/

যদিও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কিছুটা কটাক্ষের সুরে বলেছে, তুলসী গাছ যাতে বিধানসভায় বিজেপি বিধায়করা না নিয়ে আসতে পারেন তার জন্যেই এই ব্যবস্থা (Assembly Security)। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য,বিধানসভায় শাসকদল বা বিরোধী দলের বিধায়করা আছেন। সেই কারণে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে তুলসী গাছ প্রসঙ্গকে গুরুত্ব দিতে নারাজ বিধানসভার অধ্যক্ষ।

Related Articles