রাজ্যের খবর

লক্ষ্য মসনদ দখল, ফের বঙ্গ সফরে আসছেন মোদি?

Aiming to capture the Masnad, is Modi coming to visit Bengal again?

Truth Of Bengal: ফের বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি জুন মাসেই তিনি আসতে পারেন বলে খবর। কিন্তু এবার উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রীর সভা হবে। যদিও কোথায় হবে, তা এখনো জানা যায়নি। তবে প্রধানমন্ত্রী এই বঙ্গ সফর ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে দলের কর্মী ও সমর্থকদের।

২০২৬ সালে বিধানসভা নির্বাচন বাংলায়। বঙ্গ বিজেপিকে মজবুত করতে ইতিমধ্যেই আলিপুরদুয়ার থেকে সভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নেতাজি ইনডোর থেকে সভা করেছেন। কেন্দ্রের দুই প্রধানই একাধিক ইস্যু তুলে আক্রমণ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে এবং সকলকে উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলা যায়, সময় নষ্ট না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।

এমন পরিস্থিতিতে ফের বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র মারফত জানা গিয়েছে যে এবার বঙ্গ বিজেপি চায় তিনি সভা করুক দক্ষিণবঙ্গে। তবে কোথায় সভা হবে, সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে বাংলায় বিজেপি দিনদিন দুর্বল হচ্ছে জেনে এখন থেকেই তাদের মানুষের কাছে পৌঁছে দিতে উঠে-পড়ে লেগেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবার দেখার বিষয় কোথায় হয় সভা।

Related Articles