কর্মচ্যুত বিদ্যালয়ের ১২ জন শিক্ষক! চিন্তায় হুগলির রিষড়া বিদ্যাপীঠের প্রধান শিক্ষক
12 teachers of the school dismissed! The headmaster of Risra Vidyapith in Hooghly is worried
Truth of Bengal: সুপ্রিম কোর্টের রায়ে কর্মচ্যুত হয়েছেন যোগ্য ও অযোগ্য নির্বিশেষে প্রায় ২৬000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। ঘোর অন্ধকার নেমে এসেছে পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থার উপর। এই রায়ের ফলে হুগলির রিষড়া বিদ্যাপীঠ স্কুলের ১২ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। এমতাবস্থায় নিদারুণ প্রধান শিক্ষক।
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, কী করে স্কুল চালাবেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। এমতাবস্থায় কর্মচ্যুত বেশ কয়েকজন শিক্ষক পাশে এসে দাঁড়ালেন প্রধান শিক্ষকের। তারা জানিয়েছেন, যে তারা বেতন না পেলেও ছাত্রদের প্রতি তাদের যে সামাজিক দায়িত্ব আছে তা একজন শিক্ষক হিসেবে তারা পালন করবেন।
একই সাথে স্কুলের প্রধান শিক্ষক কর্মচ্যুত শিক্ষকদের জন্য দল-মত নির্বিশেষে সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন করেছেন। যাতে বিকল্প কোন পদ্ধতির মাধ্যমে এই কর্মচ্যুত শিক্ষকদের স্কুলে ফিরিয়ে দেওয়া যায় তা নিয়ে উদ্যোগী হোক তারা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ৭ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মচ্যুত শিক্ষকদের সাথে দেখা করবেন। আগামী দিন এই শিক্ষকদের ভবিষ্যৎ কোন দিকে যায় এবং বাংলা শিক্ষা ব্যবস্থায় যে ওর অন্ধকার নেমে এসেছে তা কাটিয়ে আলোর দিশায় কিভাবে ফিরে যাওয়া যায় সেটাই এখন দেখার।






