কলকাতারাজ্যের খবর

ভুয়ো কাস্ট সার্টিফিকেটে চাকরি, কোন পদক্ষেপ নিল রাজ্য পুলিশ?

Jobs on fake caste certificates - what action has the state police taken?

Truth Of Bengal: জয় চক্রবর্তী: ভুয়ো কাস্ট সার্টিফিকেটে চাকরি নিয়ে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য পুলিশ। মালদা সহ বেশ কিছু জায়গায় এই ধরনের শিক্ষকদের চাকরির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন শাখার তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চিঠি দেওয়া হল।

সূত্রের খবর, ইতিমধ্যেই সেই চিঠি পাওয়ার পর মালদা জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্টেট কাউন্সিল চেয়ারম্যানকে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে। ‌স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সেই কারণেই রাজ্য পুলিশ বড় পদক্ষেপ নিয়েছে বলেই সূত্রের খবর। ‌

Related Articles