খেলা

রাফিনা-ভিনির গোলে কলম্বিয়াকে হারাল সেলেকাওরা

Rafinha, Vinicius score as Selecao beat Colombia

Truth Of Bengal: ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা গ্রুপের কোয়ালিফাইং ম্যাচে জয় ব্রাজিলের। বৃহস্পতিবার দরিভালের দল ২-১ গোলের হারাল কলম্বিয়াকে। গ্যারিঞ্চা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে সেলেকাওদের হয়ে প্রথম গোল করেন রাফিনা। যিনি এই মুহূর্তে দেশের পাশাপাশি ক্লাবের জার্সিতেও স্বমহিমায় রয়েছেন। ম্যাচের বয়স তখন ৬ মিনিট। স্পটকিক থেকে গোল করেন তিনি।

এরপর ম্যাচের ৪১ মিনিটে কলম্বিয়ার হয়ে গোল করে সমতায় ফেরান লিভারপুলের উদীয়মান ফুটবলার লুইস দিয়াজ। এরপর সবাই যখন ধরে নিয়েছেন ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে, ঠিক তখনই ঝলসে উঠলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। খেলা তখন অতিরিক্ত সময়ের ৯ মিনিট হয়েছে।

কলম্বিয়া বক্সের ডান দিকে বল পেয়ে একটু ভিতরে কাট করে ঢুকে ভিনি যে শট নেন তা প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। কলম্বিয়ার গোলরক্ষকের। দেশের হয়ে ৩৮টি ম্যাচ খেলে ৬ গোল করা ভিনির পারফরম্যান্স জাতীয় দলের হয়ে মোটেই আহামরি নয়। কলম্বিয়ার বিপক্ষে সঠিক সময়ে জ্বলে উঠে ম্যাচের সেরা গোল ভিনিসিয়াস প্রমাণ করে দিলেন অনেক কিছুই।

ভিনি এর আগে জাতীয় দলের জার্সি গায়ে শেষ গোল করেছিলেন ২৯ জুন। প্যারাগুয়ের বিপক্ষে। তারপর আবার পাঁচ ম্যাচ পরে গোলের দেখা পেলেন তিনি। এর পাশাপাশি ভিনির এই গোল প্রবেশ করল বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা গ্রুপের ইতিহাসের পাতায়। এটি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে এই গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ দেরিত গোল। সময় (৯৮ মিনিট ২১ সেকেন্ড)। এর আগে ১০০ মিনিট ৪ সেকেন্ডে গোল ছিল উরুগুয়েন মিডিও ম্যানুয়েল উগার্তের। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেই এই নজির গড়েছিলেন তিনি।

Related Articles