অফবিট

মহাশিবরাত্রিতে কোন ফুল অপর্ণে তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব

Which flower will please the gods and goddesses on Mahashivaratri?

Truth Of Bengal : মৌ বসু :  কোনো ধর্মচার বা অনুষ্ঠানই ফুল ছাড়া সম্পন্ন করা যায় না। বলা হয়, ফুলের সুগন্ধে দেবদেবীরা খুশি নন। কথায় বলে,
যত্র জীব, তত্র শিব। আর দেবাদিদেব মহাদেব বেলপাতা দিলেই সন্তুষ্ট হন। শিবের অপর নাম হল ‘রুদ্র’। শিবপুজোর দ্বারা মানুষের রেগ, শোক, দুঃখ দূর হয়। মহাশিবরাত্রির দিনটি সবাই অতি যত্নের সঙ্গে পালন করে থাকেন। শিবঠাকুর বেল পাতা, ধুতরো আর আকন্দতে তুষ্ট হলেও মানুষের মতোই তাঁরও কিছু কিছু ফুল বিশেষ প্রিয়।

আসুন জেনে নিই দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে কোন ফুল নিবেদন করা উচিত

মহাদেবকে লাল অথবা সাদা রঙের ফুল নিবেদন করলে মুক্তি মেলে। শিবপুজোয় জুঁই ফুল নিবেদন করলে সুখ-শান্তি মেলে। বাড়িতে অন্নের কোনো অভাব হয় না। বেলফুল দিয়ে পুজো দিলে সুন্দরী স্ত্রী বা সুদর্শন স্বামী পাওয়া যায় বলে মনে করা হয়। ধুতরো ফুল দিয়ে পুজো করলে যোগ্য সন্তান লাভ হয়। এছাড়া মৌলশ্রী বা বকুল, গোলাপি, সাদা বা নীলপদ্ম, বেলফুল ও বেলপাতা, কদম্ব, সাদা জবা, হরিশৃঙ্গার, নাগকেশর, জবাকুসুম, আকন্দ, অনন্ত, জুঁইফুল, অপরাজিতা আর ধুতরো দিয়ে পুজো দিলে শিবঠাকুর প্রসন্ন হন। মনে করা হয় শিবঠাকুর সাদা রঙের ফুল নিবেদন করলে সবচেয়ে বেশি খুশি হন।

কোন কোন জিনিস কখনোই ভুলেও শিবপুজোয় ব্যবহার করবেন না-

১) চাঁপা ফুলকে বিশেষ শুভ বলে মানা হয়। লক্ষ্মীদেবীর প্রিয় এই ফুল শিবপুজোয় নিষিদ্ধ। ব্রহ্মার সঙ্গে মিলে মিথ্যা কথা বলার জন্য চাঁপাফুলকে অভিশাপ দিয়েছিলেন শিব।

২) পোকায় কাটা বা ছেঁড়া বেলপাতা কখনো নিবেদন করবেন না। টাটকা পরিষ্কার বেলপাতা অর্পন করবেন।

৩) শিবপুজোয় ব্রোঞ্জের ঘটি ব্যবহার করবেন না। কারণ ব্রোঞ্জের ঘটিতে রাখা দুধ, দই, মধু দিয়ে তৈরি পঞ্চামৃতকে মদের তুল্য বলে মানা হয়। তামার ঘটি ব্যবহার করুন।

৪) তুলসীপাতা কখনো শিবলিঙ্গের ওপর নিবেদন করবেন না। পুজোয় ব্যবহারও করবেন না।

৫) পুজোয় সুগন্ধি কেতকীফুল কখনো ব্যবহার করতে নেই।

৬) গোটা নারকেল অর্পণ করতে পারেন কিন্তু কখনোই নারকেল বা ডাবের জল নিবেদন করবেন না। কারণ এই দিন মহাদেবকে যাই নিবেদন করা হয় তাকে নির্মাল্য বলে যা আমরা খেতে পারি না। যে’হেতু পুজোর পর অনেকেই ডাবের জল খেয়ে উপোস ভাঙেন তাই সেক্ষেত্রে ডাবের জল পুজোয় ব্যবহার করবেন না।

৭) কেশর, হলুদ বা সিঁদুর শিবলিঙ্গে লাগাবেন না। বিবাহিতা নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে ও কপালে সিঁদুর লাগান। শিবকে ছাইভস্ম মাখা সন্ন্যাসী বলে মানা হয়। তাই শিবপুজোয় সিঁদুর, কেশর, হলুদ নিষিদ্ধ।

৮) শিবলিঙ্গকে পুরো প্রদক্ষিণ করবেন না। অর্ধেক ঘুরে পুরোনো জায়গায় ফিরে আসুন।

শিবঠাকুরের প্রিয় জিনিস কী-

বেল, বেলপাতা, ধুতরো, দুধ, চন্দন আর ছাই।