অফবিট

গাড়িও নাকি আকাশে উড়ে যাচ্ছে? এও সম্ভব ক্যালিফোর্নিয়ায়

Are cars flying in the sky? This is also possible in California

Truth Of Bengal : মানুষের জীবনে তাড়াহুড়োর শেষ নেই। বাসে হোক বা মেট্রোতে কিংবা নিজস্ব গাড়িতে, মানুষ এখন নিজের গন্তব্যে পৌঁছনোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আর এতটাই ব্যস্ত যে পারলে ট্রাফিক জ্যামে না দাঁড়িয়ে গাড়ি উড়িয়ে নিয়ে জেতে পারলে ভালো হয়, বিষয়টা পুরোটাই হাস্যকর লাগল তো? তবে হাসার কোন কারণ নেই, কারণ এই ঘটনাই এবার ঘটল বাস্তবে।

এবার থেকে আর দাঁড়িয়ে থাকতে হবেনা ট্রাফিক জ্যামে, এমনই গাড়ি আবিষ্কার হতে চলেছে। যা আপনাকে রাস্তা দিয়ে নয়, উড়িয়ে নিয়ে যাবে আকাশের উপর দিয়ে। আর এই অভিনব গাড়ি প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছে বৈদ্যুতিন এক গাড়ি সংস্থা। ট্রাফিকের সমস্যা থাকলে যেন অন্য গাড়ির উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয় তেমনই আবিষ্কার করার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই সংস্থার ট্রায়াল দেওয়ার এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে সামনে থাকা একটি গাড়িকে টপকে এক বৈদ্যুতিন গাড়ি উড়ে যাচ্ছে।

যে সংস্থা এই উড়ন্ত গাড়ি আবিষ্কারের কাজ চালাচ্ছে ওই সংস্থার নাম অ্যালেফ এয়ারোনটিক্স। জানা যাচ্ছে গাড়ির সামনে এবং পিছনে দুই জায়গা মিলিয়ে মোট ৮ খানা রোটর লাগানো হয়েছে । আসলে রোটর হল একধরনের ঘূর্ণায়মান যন্ত্র, যা উড়তে সাহায্য করে। এই গাড়ি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটতে পারে। ভাইরাল হওয়া ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে একটি সাদা রঙের একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর সেই গাড়ির পিছন দিক থেকে এসে কালো রঙের একটি গাড়ি সাদা গাড়িটিকে জ্যাম্প মেরে কিছুদূর গিয়ে থেমে যায়।

এই ভিডিয়ো দেখে অনেকের ‘হ্যারি পটারের’ সেই ছবির দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। ইতিমধ্যেই প্রায় ৩ হাজার জন এই গাড়ি লঞ্চ করার আগেই তার অগ্রিম বুকিং সেরে ফেলেছে। সেই সংস্থা জানিয়েছে তাদের এই বৈদ্যুতিন গাড়ির ট্রায়াল সফল হয়। এই গাড়িটির বাজার মূল্য ৩ লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রা অনুযায়ী ২ কোটি ৬০ লক্ষ ১৬ হাজার ২৮৫ টাকা।

Related Articles