অফবিট

আইআইটিতে ডিজাইন নিয়ে পড়ার সুযোগ, কীভাবে করবেন আবেদন?

Opportunity to study design at IIT, how to apply?

Truth of Bengal: দেশ তথা বিশ্বের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি দিল্লির ডিপার্টমেন্ট অফ ডিজাইন ৪ বছরের জন্য নতুন স্নাতক স্তরের ডিগ্রি কোর্স চালু করেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ‘বিটেক ইন ডিজাইন’ নামক নতুন কোর্স চালু হয়েছে। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোর্সে ভর্তি হওয়া যাবে। এছাড়াও পড়ুয়াদের ডিজাইন অ্যাপ্টিচিউড পরীক্ষা ‘আন্ডারগ্র্যাজুয়েট কমন এনট্রান্স এগজামিনেশন ফর ডিজাইন’ পাশ করতে হবে।

বিটেক ইন ডিজাইন কোর্সে ভর্তি হলে পড়ুয়াদের প্রযুক্তি, সিস্টেমেটিক ডিজাইন থিঙ্কিং প্রসেসেস, সোশিও-টেকনিক্যাল সিস্টেমস, কমিউনিকেশন, প্রেজেন্টেশন স্কিল ও টিমওয়ার্ক শেখানো হবে। প্রোডাক্ট ডিজাইনের ওপর বিশেষ ভাবে জোর দেওয়া হবে।

Related Articles