দেশ

আমেরিকা থেকে বিতাড়িত ৪৮৭ ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে ক্ষোভপ্রকাশ বিদেশমন্ত্রীর

Outrage over mistreatment of 487 Indians deported from America: Foreign Minister

Truth Of Bengal: অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে বেড়ি, হাতকড়া পরিয়ে ফেরানো হলো দেশে। যাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। সেই বিতর্কের মাঝেই এবার বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হলো, আমেরিকা ৪৮৭ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যেই।

সেই সঙ্গে ভারতীয়দের দেশে ফেরানোর ফেরত পাঠানোর যে ব্যবহার তাদের সাথে করা হয়েছে। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ কেন্দ্রের। তবে এই ৪৮৭ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মোট ৪৮৭ জনকে ফেরত পাঠানো হয়েছে নাকি প্রথম দফায় যে কয়েকজনকে দেশে পাঠানো হয়, তাদের বাদ দিয়ে ৪৮৭ জন, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয় নি।

এই ইস্যুকে কেন্দ্র করেই শুক্রবার বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করেন। তাঁর কথায়, “মার্কিন প্রশাসন জানায়, ট্রাম্প সরকার সিদ্ধান্ত নিয়েছেন, আমেরিকায় বসবাসকারী ৪৮৭ জন ভারতীয়কে ফেরানোর।” অন্যদিকে কেন্দ্র দাবি করে, এই প্রক্রিয়া চলে দীর্ঘদিন ধরে। তবে মার্কিন প্রশাসনকেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে যাদের ফেরানো হচ্ছে, তাদের সাথে যেন কোনোরকম খারাপ আচরণ না করা হয়। কোনরকম দুর্ব্যবহারের খবর সামনে আসলে বিষয়টি নিয়ে যাওয়া হবে উচ্চ পর্যায় পর্যন্ত।

এই নিয়ে বিক্রম মিত্রর বক্তব্য, বিদেশমন্ত্রী এই বিষয়ে ইতিমধ্যেই সংসদে স্পষ্ট করেছেন। এই ক্ষেত্রে ভারতের অসহযোগিতার অভিযোগ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তাদের তরফ থেকে আশ্বাস পাওয়ার কথাও জানানো হয়েছে, যে যাদের ভারতে পাঠানো হচ্ছে, তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। কারণ এর সঙ্গেই দেশের নিরাপত্তা জড়িয়ে রয়েছে।

Related Articles