রাজ্যের খবর
সাতসকালে দামোদর নদী থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়
Body recovered from Damodar River at 7 am, tense area
Truth Of Bengal: বৃহস্পতিবার সাতসকালে দামোদর নদী থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। এদিন সকালে দামোদর নদীর বিসর্জন ঘাটের কাছে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়। এরপরেই স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়। এই খবর মিলতেই ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ ও কোকওভেন থানার পুলিশ এসে পৌঁছায়। এরপর তারা ওই মৃতদেহটি উদ্ধার করে স্থানীয়দের দিয়ে ওই দেহটিকে শনাক্তকরণের চেষ্টা করে পুলিশ।
কিন্তু ওই ব্যক্তিটি আসলে কে তা কেউ শনাক্ত করতে পারেনি। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্যক্তির পরনে ছিল জ্যাকেট, সুসজ্জিত পোশাক। তবে এটি কোন দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে তা জানতে মৃতদেহ ময়নাতদন্ত করে খোঁজ চালাচ্ছে বড়জোড়া থানার পুলিশ।






