আজকের দিনেলাইফস্টাইল

কর্মস্থলে পদোন্নতির যোগ, শনিতে আর কী রয়েছে ভাগ্যে?

What else does Saturn have in store for you in your destiny, including promotion at work?

Truth Of Bengal: আজ শনিবার। সিদ্ধিদাতা গনেশের গগনা অনুযায়ী এই শনিতে কী রয়েছে আপনার ভাগ্যে? আপনার জীবনে নতুন কোন মানুষের আগমন ঘটতে চলেছে নাকি আর্থিক উন্নতি! কী বলছে আপনার ভাগ্য গণনা? মনের সকল প্রশ্নের উত্তর জানতে এক নজরে দেখে নিন আজকের রাশিফল।

মেষ : দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি। কর্মস্থলে নতুন দায়িত্ব প্রাপ্তি। অবিবাহিতদের বিয়ের প্রবল যোগ। ব্যবসা বাণিজ্যেও অগ্রগতি। বৈদেশিক বাণিজ্যে ভাল আয় হবে আজ। শারীরিক অবস্থার উন্নতি হবে আজ। সন্তানদের থেকে সুখবর পেতে পারেন আজ। উচ্চশিক্ষার সম্ভাবনা। মোটের উপর আজ আপনার দিন প্রত্যাশার থেকে ভাল কাটতে চলেছে। তবে আপনাকে নিজের রাগের উপর নিয়ন্ত্রন রাখতে হবে।

বৃষ : স্ত্রীর স্বাস্থ্যের অবনতি, যত্ন নিন। কাছের মানুষের যত্নে অনেকটা ভল হতে পারে। আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত জটিলতার সম্মূখীন হতে পারেন আজ। প্রশাসনিক ব্যক্তির দ্বারা হয়রানির আশঙ্কা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা প্রবল। আজ আপনার দিনটি খুব একটা ভাল যাবে না, কিন্তু ভেঙে পড়বেন না, নিজের খেয়াল রাখুন।

মিথুন : কর্মস্থলে সহকর্মীদের থেকে ক্ষতির সম্ভাবনা। তবে আজ আপনার পদন্নতির সম্ভাবনাও রয়েছে। জমি-জমার গুরুত্বপূর্ণ নথি পত্র হারিয়ে ফেলতে পারেন, সাবধান। সাংসারীক জীবনের সুখ-শান্তি বজায় থাকবে। আপনার সব থেকে বড় সমস্য়া আপনার রাগ আর জেদ, তাই একটু খেয়াল রাখুন। ভ্রমনের শুভ যোগ। ব্যবসায় লাভবানের সম্ভাবনা।

কর্কট : শিল্পী ও সৃজনশীল পেশাজীবিরা নতুন সুযোগ পাবেন। আর্থিক বিষয়ে সন্তানের সাহায্য পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায় শুভ যোগ। মনের মানুষের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে আজ। যত বড় কারণেই রাগ করুক না কেন, অল্পতেই আপনি মানিয়ে নিতে পারবেন, তবে ইগো দেখিয়ে অন্য দিকে মুখ ফিরিয়ে থাকলে চলবে না। পারিবারিক ও সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়বে।

সিংহ : প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য। পারিবারিক পরিস্থিতির উন্নতি। ভাল আয়ের সম্ভাবনা। প্রত্যাশা পূরণের শুভ যোগ। পরিবারের সঙ্গে আজ মনোমালিন্য দেখা দিতে পারে। যানবাহন থেকে দূরে থাকুন। আজ আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন।

কন্যা : সাংবাদিক ও সাহিত্যিকদের জন্য আজকের গোটা দিন অনুকূল থাকবে। ভাই-বোনের কর্ম লাভের যোগ। বেকারদের কর্মের যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদের সম্ভাবনা। বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ প্রবল। ব্যবসায়ীরা ঝামেলার সম্মূখীন হতে পারেন আজ। পরিশ্রম যতটা করেছেন আজ ঠিক ততটাই ফল পাবেন, তার বেশি না।

তুলা : বকেয়া টাকা আদায়ের সুযোগ। ঋণ মুকুপের সুযোগ পাবেন আজ। স্ত্রীর থেকে উপহারও পেতে পারেন। আয় বৃদ্ধইর সুযোগ। আত্মীয় স্বজনের আগমনের সম্ভাবনা।ব্যবসায় ভাল আয় আশা করা যায়। বিদেশ যাত্রার সুযোগ।

বৃশ্চিক : প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় অগ্রগতি। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বিরোধের আশঙ্কা। মানসিক অস্থিরতা বৃদ্ধি। দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। আপনার স্রী-কে আজ আর্থিক দিক থেকেও পাশে পাবেন।

ধনু : দূর যাত্রার সম্ভাবনা প্রবল। বিদেশ যাত্রার শুভ যোগ। ব্যবসায় ঝামেলার আশঙ্কা রয়েছে। প্রবাসীরা আজ লাভবান হবেন। অর্থ ব্যয়ের সম্ভাবনা। শারীরিক অবস্থার অবনতি। নিজের খেয়াল রাখুন। নিজেকে পরিশ্রমী করে তুলুন। ব্যক্তিত্বে একটু পরিবর্তন আনুন, এ শহরে কেউ আর এত সহজ নেই। নিজেকে বাঁচানোর মতো জটিলতা শিখুন।

মকর : ব্যবসায়িক অবস্থার উন্নতির সম্ভাবনা। আপনার কাজে আজ প্রশংসিত হতে পারেন। তবে পদোন্নতির যোগ নেই। বকেয়া বিল আদায়ে সফল হতে পারেন। বন্ধুর সাহায্য পাবেন আজ। আজ যে কোনও কাজ করতে সক্ষম হবেন। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। প্রেমজীবনে সুখের সংবাদ।

কুম্ভ : নিজেকে সংযত করুন। প্রেমের দিক থেকেও নিজেকে সংযত করুন। সৃজনশীলদের জন্য দিনটি শুভ। সাফল্য আসবে শীঘ্রই। সঙ্গে অর্থও আসবে। বৈদেশিক বাণিজ্যে আয়। বেকারদের চাকরির যোগ রয়েছে। কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে সফল হবেন।

মীন : পড়াশুনায় মনোযোগী হতে হবে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ। ধর্মীয় কাজে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য অগ্রগতি। পেশাগত ও ব্যক্তিগত জীবনে সফলতা পাবেন। আর্থিকভাবে স্বচ্ছল হবেন৷ নিজেকে আজ অসুস্থ অনুভব করতে পারেন।

Related Articles