আজকের দিনে

Today Horoscope: ৭ রাশির জীবনে আসছে ‘গুপ্তধনের’ ইশারা, সতর্ক হন এই দুই রাশির জাতকরাও

প্রতিদিনের রাশিচক্র তাই অনেকের জন্য হয়ে ওঠে দিন শুরু করার দিকনির্দেশনা।

Truth of Bengal: আকাশের গ্রহ-নক্ষত্রের নানান গতিবিধি মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়। প্রতিদিনের রাশিচক্র তাই অনেকের জন্য হয়ে ওঠে দিন শুরু করার দিকনির্দেশনা। আজকের দিনে কোন রাশির জন্য কী পরিস্থিতি তৈরি হতে পারে, দেখে নেওয়া যাক।

মেষ

রাশির জাতকদের জন্য দিনটি আর্থিকভাবে সুবিধাজনক হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের, বিশেষত জীবনসঙ্গীর মতামত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। গৃহপরিবেশে সময় কাটানোর সুযোগ মিললেও পুরনো কোনো শারীরিক সমস্যা আবার দেখা দিতে পারে। সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা থাকতে পারে।

বৃষ

রাশির জন্য আজ প্রেম বা দাম্পত্য জীবনে মনোমুগ্ধকর কোনো চমক আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের দিকটি স্থিতিশীল থাকবে এবং পরিবারে শান্তি বজায় থাকবে। মানসিক চাপ কমাতে নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান উপকারী হতে পারে।

মিথুন

রাশির জাতক-জাতিকারা আজ আর্থিক বিনিয়োগে ভালো ফল পেতে পারেন। কর্মজীবনে নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ দেখা দিতে পারে। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের সম্পর্কে অযথা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা উচিত। হাঁটু বা পায়ের ব্যথা বিরক্তির কারণ হতে পারে।

কর্কট

রাশির জন্য আর্থিক বিষয় বেশ স্থির থাকলেও ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। কর্মক্ষেত্রে চাপ তুলনামূলক কম থাকবে। সামাজিক পরিসরে অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে এবং নতুন কারো সঙ্গে পরিচয় সূত্রে সম্পর্ক গড়ে উঠতে পারে। হজমসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

সিংহ

রাশির জাতক-জাতিকারা আজ অপ্রত্যাশিত আর্থিক লাভের মুখ দেখতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। প্রেমের সম্পর্কে সামান্য মতবিরোধ থাকলেও দিনের শেষে সমঝোতার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।

কন্যা

রাশির জন্য কর্মক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা দিতে পারে, কিন্তু তা স্বাভাবিকভাবেই কাটিয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্র শুভ। তবে অর্থ বিনিয়োগে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। যারা আইন পেশায় যুক্ত, তারা আজ সাফল্যের ইঙ্গিত পাবেন। বিদেশযাত্রার সম্ভাবনাও আছে।

তুলা

রাশির জাতকদের জন্য অপ্রত্যাশিত কোনও উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে খরচে লাগাম লাগানো জরুরি। কর্মক্ষেত্রে পরিশ্রমের ইতিবাচক ফল মিলবে। প্রেমের সম্পর্ক গভীরতার দিকে এগোবে। গবেষণাধর্মী কাজে সাফল্য এবং ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের আরো সতর্ক হওয়া প্রয়োজন।

বৃশ্চিক

রাশির জন্য আজ পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল। আর্থিক ক্ষেত্রে শুভ ফল মিলবে। দীর্ঘদিন ধরে ফেরত না পাওয়া টাকা ফিরে আসতে পারে। পরিবার ও সমাজে সম্মান বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসায়ে নতুন সুযোগ আসতে পারে।

ধনু

রাশির জাতকদের জন্য আজ পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে। ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। সঞ্চয়ের দিকে বিশেষ নজর রাখা উচিত। মন অস্থির হয়ে উঠতে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন রয়েছে।

মকর

রাশির জন্য আজ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে। অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকতে পারে এবং খাদ্যাভ্যাসে শৃঙ্খলা জরুরি। গাড়িচালনা বা যানবাহন-সম্পর্কিত কাজে সতর্ক থাকতে হবে। কোনো বিপদের পরিস্থিতিতে ধৈর্য ধরে চলা প্রয়োজন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।

কুম্ভ

রাশির জাতকদের জন্য আজ আর্থিক দিকে বাড়তি সাবধানতা অবলম্বন করা দরকার। বড় কোনো বিনিয়োগের আগে ভেবে নেওয়া জরুরি। ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে ধৈর্য এবং সংযম প্রয়োজন। শারীরিক দিকেও সচেতন থাকা জরুরি, বিশেষ করে যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। সন্তানের বিষয়ে দুশ্চিন্তা থাকতে পারে।

মীন

রাশির জাতকদের আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, তবে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়া উত্তম। অপ্রত্যাশিত ব্যয় চাপ সৃষ্টি করতে পারে। গৃহে ছোটখাটো বিবাদ দেখা দিতে পারে। যেকোনো সমস্যা ঠাণ্ডা মাথায় সমাধানের চেষ্টা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

Related Articles