টাকা চাইলে এফআইআর করুন, পুলিশ কেস না নিলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে জানানঃ মমতা
File an FIR if you are asked for money says cm mamata banerjee
Truth Of Bengal: কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যই বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছে। রাজ্যবাসীর কাছে পরিষেবা পৌঁছে দিতে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার শুরু হবে ২৪জানুয়ারি,শেষ হবে ১ফ্রেব্রুয়ারি। এবার দুয়ারে সরকারের অধীনে ৩৭টি প্রকল্প রাখা হয়েছে। যাঁরা প্রকৃত পরিষেবা প্রাপক তাঁদের ২৮ফেব্রুয়ারির মধ্যে প্রাপ্য দেওয়া হবে। সোমবার, লালবাগের পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ৫০২কোটি ৪২ লক্ষ টাকার বেশি টাকার বেশী প্রকল্পের উদ্বোধন। ৬২ হাজার মানুষের কাছে পরিষেবা পৌঁছে যায় মঞ্চ থেকে। কেন্দ্রীয় বঞ্চনা,বাংলা বিদ্বেষ সহ একাধিক ইস্যুতে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি কেন্দ্রকে নিশানা করে বলেন, ’যারা আন্দোলন করেছিলেন ১০০ দিনের টাকা পায়নি বলে তাদের খোঁজে দিল্লি পুলিশ এখানে এসেছিল। নোটিশ পাঠাতে এসেছিল। আমরা বলেছি নোটিশ আমাদের দাও আমরা দেখেছি দেখব। আমাদের লোকেরা আন্দোলন করলে ১৪৪ ধারা। আর তোমরা গুন্ডামি করলে কত ধারা? আমাদের এমএলএ এমপিদের কথা শোনেনি চুনোপুটি মিনিস্টার। ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব মানুষরা যাবে কোথায়? তাই আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। ৫০ দিন কাজ করার জন্য শুধু মুর্শিদাবাদ জেলায় ২ লক্ষ্য ৬০ হাজার মানুষ কাজ পেয়েছে।’
মুখ্যমন্ত্রী বলেন- ৪৭ লক্ষ বাংলার বাড়ি তৈরি করা হয়েছে। সার্ভেতে দেখা যায় ২৮লক্ষ মানুষ বাংলার বাড়ি পাওয়ার যোগ্য। ১২ লক্ষ মানুষের টাকা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। ডিসেম্বরে ১৬ লক্ষ মানুষ আবাসের প্রথম কিস্তি পাবেন। বাকিদের ধাপে ধাপে টাকা। সরকারি প্রকল্প নিয়ে কেউ টাকা চাইলে এক পয়সা দেবেন না। না পঞ্চায়েত, না পঞ্চায়েত সমিতি, না জেলা পরিষদ কাউকে টাকা দেবেন না। যদি কেউ টাকা চায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। থানা অভিযোগ দায়ের না করলে সরাসরি মুখ্যমন্ত্রীতে জানান
প্রশাসনিক প্রধান আরও স্পষ্ট করেন, সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্পের পরিষেবা পাবেন উপভোক্তারা। এর জন্য কাউকে কোন টাকা দিতে হবে না।
বাংলার মানুষকে ভাতে মারার জন্য নানা কেন্দ্রীয় ষড়যন্ত্র চলে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় ধর্ম না মানায় রাজ্যই যে বিকল্প পথে উন্নয়নও কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে তাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই বিষয়ে রাজ্যের চালু করা কর্মশ্রী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। ৫০ দিনের সেই প্রকল্পে মুর্শিদাবাদ জেলায় ২ লক্ষ ষাট হাজার মানুষ কাজ পেয়েছে। গঙ্গার ভাঙনরোধে কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য ভাঙনরোধে ৪00কোটি টাকা ব্যয় করেছে বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।





