রাজ্যের খবর

তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের নেতাকে মারধর, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Former Trinamool minority cell leader beaten up, creates huge stir in the area

Truth Of Bengal: তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের নেতা রিঙ্কু চৌধুরীকে ব্যাপক মারধর করার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বীরভূম জেলার নানুরের থুপসরা অঞ্চলের বাসাপাড়ায়। জানা গিয়েছে, সোমবার রিঙ্কু চৌধুরী বাসাপাড়া থেকে জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের সঙ্গে দেখা করে তার নানুরের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ সেই সময়ই তার পথ আটকে দাঁড়ায় এলাকারই বেশ কিছু দুষ্কৃতিকারী। তারপরই তাকে শাবল লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

রিঙ্কু চৌধুরীর দাবী, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এবং তারা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে নানুর জুড়ে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে রিঙ্কু চৌধুরীকে নানুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

Related Articles