হৃদস্পন্দনের গতি জানাবে স্মার্টওয়াচ! নয়া মডেলে তাক লাগাল Amazfit
Amazfit launches new smartwatch that will track your heart rate
Truth Of Bengal: মৌ বসু : নয়া মডেলের স্মার্টওয়াচ এনে তাক লাগিয়ে দিল Amazfit। সিইএস 2025 টেক শো ইভেন্টে অ্যামাজফিট তাদের নতুন স্মার্টওয়াচ দেখাল। নতুন মডেলের এই ওয়াচের নাম Amazfit Active 2। এটি আপাতত আমেরিকায় পাওয়া যাবে। এতে ৪৪ মিমি স্টেইনলেস স্টিল কেস, ১.৩২ ইঞ্চি গোলাকার ডিসপ্লে এবং ১৬০টির বেশি প্রিসেট ওয়ার্কআউট মোড রয়েছে। পাশাপাশি, এই বিশেষ স্মার্টওয়াচে বায়োট্র্যাকার 6.0 পিপিজি বায়োসেন্সরও পাওয়া যাবে। এটি সঠিক হার্ট রেট এবং স্লিক সাইকেল ট্র্যাকিং অফার করে। Amazfit Active 2 ফুল চার্জে ১০ দিন পর্যন্ত চলবে।
অ্যামেজফিট অ্যাক্টিভ 2 এর সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ৯৯ ডলার। আবার এর লেদার স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ১২৯.৯৯ ডলার। তবে এটি ভারত সহ অন্যান্য অঞ্চলে কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি। এই স্মার্টওয়াচে গোলাকার AMOLED ডিসপ্লে আছে। অ্যামেজফিট অ্যাক্টিভ 2 স্মার্টওয়াচে হাইরক্স রেস এবং স্মার্ট স্ট্রেংথ ট্রেনিং মোড-সহ ১৬৪টি প্রিসিড ওয়ার্কআউট মোড রয়েছে। এই ঘড়িতে জেপ কোচ, জেপ অ্যাপ এবং স্ট্রাভা, অ্যাডিডাস, গুগল ফিট এবং অ্যাপল হেলথ সহ বেশ কয়েকটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সমর্থন করে। এতে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে।
এছাড়াও এতে ব্লুটুথ 5.2, পাঁচটি স্যাটেলাইট পজিশনিং সিস্টেম এবং সার্কুলার পোলারাইজড অ্যান্টেনা প্রযুক্তি রয়েছে।






