খেলা

দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন রোহিত-ঋতিকা

Rohit-Ritika revealed the name of the second child

Truth Of Bengal: গত ১৫ নভেম্বর রোহিত-ঋতিকার সংসার আলো করে এসেছে তাঁদের পুত্র সন্তান। তারপর থেকেই রোহিত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন নবাগত শিশুর কি নাম রাখেন হিটম্যান ও তাঁর পত্নী। অবশ্য রোহিত ভক্তদের এর জন্য বেশিদিন অপেক্ষা করতে হল না।

রবিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের দ্বিতীয় সন্তানের নাম ঘোষণা করে দিলেন রোহিত পত্নী। সদ্যজাত শিশুর নাম রাখা হয়েছে আহান। আর কয়েকদিন বাদেই বড়দিন। কাজেই সোশ্যাল মিডিয়ায় চারটি পুতুলের ছবি পোস্ট করেছেন ঋতিকা। এই চারটি পুতুলের টুপির মাথায়, একটিতে তাঁর নামের পাশাপাশি অন্যটিতে লিখেছেন রোহিতের নাম। এবং বাকি দুটিতে লিখেছেন আহান ও সাইমার নাম। রোহিতের সদ্য জাত এই পুত্র সন্তানের নামের অর্থ হল সূর্যদোয়।

প্রসঙ্গত, ভারত অধিনয়াক প্রথম বাবা হয়েছিলেন ২০১৫ সালে। সেবার তাঁর পত্নী ঋতিকা জন্ম দিয়েছিলেন এক কন্যাসন্তানের। তবে দ্বিতীয়বার ঋতিকা অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর নিয়ে একেবারেই নিশ্চুপ ছিলেন রোহিত-ঋতিকা দুজনেই। এমনকি পারিবারিক কারণে বোর্ডের কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পারিবারিক কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না বলেও জানিয়েছিলেন রোহিত। পরে অবশ্য আসল কারণটি জানা যায়। এবং এই কারণেই যে রোহিত বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন সেই কারণও স্পষ্ট হয়।

তবে ইতিমধ্যেই রোহিত দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। পারথের টেস্টে তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বের ভার ছিল যশপ্রীত বুমরার কাঁধে। দ্বিতীয় টেস্ট থেকেই ফের ভারতীয় অধিনায়কের আর্মব্যান্ড থাকবে রোহিতের হাতে।

Related Articles