খেলা

এবার অস্ট্রেলিয়ার মাটিতে অন্তত বিরাটের একটা সেঞ্চুরি চাইছেন জনসন

This time, Johnson is looking for at least one big century on Australian soil

Truth Of Bengal: মিচেল জনসন আর বিরাট কোহলির সম্পর্ক যে আদায়-কাচকলা, তা ক্রিকেট বিশ্বের সকলেই জানেন। কেননা ২০১৪-১৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজের কথা মনের কোণে উঁকি মারলেই তো এই দুজনের বাক-বিতণ্ডার কথা উঠে আসে সবার আগে।

কিন্তু সেই পুরনো দিনের ঘটনা আর মনে রাখতে চান না জনসন। আসলে খেলার মাঠে এইরকম ঘটনা হতেই পারে। তবে তা মাঠেই সীমাবদ্ধ থাকা উচিত। সেই কারণে চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাটের ভাল চাইলেন একদা চরম শত্রু জনসন।

কি তাঁর ভাল চাওয়া! আসলে বিরাট যাতে এবার অস্ট্রেলিয়ার মাটিতে অন্তত একটা সেঞ্চুরি পান তাই মনে প্রাণে প্রার্থনা করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

এদিকে তাঁর দলেরই প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং যখন বিরাটকে তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনায় বিদ্ধ করেছেন, তখন বিরাটের পাশে দাঁড়িয়ে জনসন বলেন, সকলের মনে রাখা উচিত, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের অতীত পারফরম্যান্সের কথা। বিরাট ১১৮টি টেস্টে ২৯টি শতরান করেছেন, তার মধ্যে ৬টিই সেঞ্চুরিই কোহলির ব্যাট থেকে এসেছে এই অস্ট্রেলিয়ার মাটিতেই। আমাদের ঘরের মাঠে ১৩টি টেস্টে এই নজির আছে কোহলির। এইভাবেই পরিসংখ্যান দিয়ে বিরাটের পাশে দাঁড়ালেন জনসন।

বর্তমানে ৩৬ বছরে পদাপর্ণ করেছেন কোহলি। কাজেই জনসন মনে করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই হয়তো তাঁর শেষ সিরিজ হতে চলেছে । কাজেই অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের শেষটা যাতে অবশ্যই ভাল কাটে তা মনেপ্রাণে চাইছেন একদা বিরাটের অন্যতম শত্রু।

সবশেষে জনসন আরও বলেন, দেখা যাক চাপ সামলে বিরাট এই সিরিজে কতটা ভাল পারফরম্যান্স করে তা তো সময়ই বলবে। তবে আমি ওঁর খেলার একজন ভক্ত হিসেবে চাইব, বিরাট যাতে অস্ট্রেলিয়ার মাটিতে অন্তত একটা সেঞ্চুরি যাতে হাঁকাতে পারেন।

Related Articles