রাজ্যের খবর
Trending

Mamata Banerjee : গঙ্গায় ডুব দিলে পবিত্র হওয়া যায় না, প্রচারমঞ্চ থেকে  কাকে বিঁধলেন  মমতা ?

You can't become holy if you dip in the Ganga, who did Mamata pierce from the platform?

The Truth Of Bengal : মঙ্গলবারই মনোনয়ন জমা দেন নরেন্দ্র মোদি। গঙ্গায় ডুব দিয়ে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ করেছেন বারাণসী কেন্দ্রের হাইপ্রোফাইল বিজেপি প্রার্থী। তাঁর মনোনয়ন পেশের ধুমধামকে এবার কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কল্যাণীর সভা থেকে মমতার তোপ মোদিকে, গঙ্গায় ডুব দিলেই পবিত্র হওয়া যায় না। দলীয় প্রার্থী বিশ্বজিত দাসের সমর্থনে আয়োজিত সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আমরা গঙ্গাতে স্নান করি, নদীতে ডুব দিই, সমুদ্রে দিই। গঙ্গার জোয়ারে নোংরা ভেসে আসে। ভাটা আবার টেনে নিয়ে যায়।

রাজনীতিতেও জোয়ার-ভাঁটা রয়েছে। গঙ্গায় এক বার নয়, হাজার বার স্নান করতে পারি, কিন্তু কেউ কি গঙ্গায় স্নান করেই পবিত্র হয়ে গেল।কোভিডের সময় গঙ্গায় দেহ ভেসে আসার কথা তুলে ধরে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের অব্যবস্থা ও অমানবিক অবজ্ঞার কথা উঠে আসে তাঁর বক্তব্যে।

Related Articles