Shantipur: সাড়ে ৩ বছর ধরে অবৈধ সম্পর্ক! হাতেনাতে স্বামীকে ‘ধরলেন’ স্ত্রী, বিচার চেয়ে থানার দ্বারস্থ গৃহবধূ
অভিযোগ স্থানীয় একটি মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্বামী।
মাধব দেবনাথ,নদিয়া: সাড়ে তিন বছর ধরে অবৈধ সম্পর্কে জর্জরিত স্বামী। ঘটনাস্থলে গিয়ে কুকীর্তি ধরে ফেলল স্ত্রী। বিচার চেয়ে থানার দারস্থ গৃহবধূ। নদিয়ার শান্তিপুর গবরচর তালতলা পাড়া এলাকার ঘটনা।পুষ্প বিশ্বাস নামে এই মহিলার দাবি, গত দশ বছর আগে রামপ্রসাদ বিশ্বাসের সাথে বিয়ে হয় তার, বর্তমানে দুটি সন্তানও রয়েছে তাদের, কিন্তু বেশ কয়েক বছর ধরে তাকে মানসিক ও শারীরিক অত্যাচার করে চলেছে স্বামী রামপ্রসাদ বিশ্বাস।
স্বামীর পরকিয়া হাতেনাতে ধরল স্ত্রী, দেখুন ভিডিয়ো pic.twitter.com/oOiXWVpuj7
— TOB DIGITAL (@DigitalTob) November 13, 2025
অভিযোগ স্থানীয় একটি মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্বামী। তিনি প্রতিবাদ করতে গেলে তার কপালে জোটে বেধড়ক মারধর। যত দিন যায় তত অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। হঠাৎ তিনি জানতে পারেন, তার স্বামী ওই মহিলাকে নিয়ে অন্যত্র বসবাস করছে, এরপরে শ্বশুরবাড়ির ও বাবার বাড়ির লোকজন নিয়ে ওই ঘটনাস্থলে পৌঁছন। সেখানে স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরলে পালিয়ে যায় অভিযুক্ত রামপ্রসাদ বিশ্বাস। বৃহস্পতিবার শান্তিপুর থানায় তার একটি লিখিত অভিযোগ দায়ের করে স্ত্রী পুষ্প বিশ্বাস। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।






