কলকাতারাজ্যের খবর

নতুন বছরের শুরুতে উধাও শীতের স্পেল! হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

Weather Update of West Bengal

The Truth of Bengal: বছরের শেষ দিনে যেমন কার্যত শীতের দেখা নেই, তেমনই বর্ষবরণে দিনের বেলাতেও কার্যত শীত উধাও থাকবে। হাওয়া অফিস সূত্রের খবর জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনাই নেই। ভোর ও সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। বাংলাজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি উপরে থাকবে। খুব সকালে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।

কলকাতা ও তার পাশ্ববর্তী জেলাগুলিতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ। যদিও নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে, সেই সঙ্গে থাকছে মেঘলা আকাশের সম্ভাবনা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট থাকবে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, হালকা তুষারপাত হতে পারে সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা। বৃষ্টি ও বরফেই বর্ষবরণ উত্তরবঙ্গে। নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিঙে । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন।

বর্ষশেষে ভিজবে দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারত। বর্ষবরণের দিনেও বৃষ্টির আশঙ্কা। উত্তর পূবালী হাওয়ায় বৃষ্টির সম্ভাবনা আছে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে। তামিলনাডু কেরল এবং মাহেতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বর্ষশেষের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। বৃষ্টি ও তুষারপাতেরও আশঙ্কা আছে। পুবালী হওয়ার কারণে বর্ষা শেষে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে ছত্রিশগড়ে বৃষ্টির সম্ভাবনা। বর্ষ শেষ ও বর্ষবরণে তাপমাত্রা বাড়তে পারে মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে। দু থেকে চার ডিগ্রি তাপমাত্রাতে বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Free Access

Related Articles