রাজ্যের খবর

মর্মান্তিক! মাটির দেওয়াল চাপা পড়ে মৃত মা ও দুই মেয়ে

মৃতরা হলেন বয়স ৩৫-এর বৃহস্পতি কর্মকার ও তাঁর দুই মেয়ে। মেয়েরা হলেন শীলা কর্মকার, বছর ১৫ ও প্রিয়া কর্মকার বয়স ১০।

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে মর্মান্তিক দুর্ঘটনা। মাটির দেওয়াল চাপা পড়ে (Wall Collapse) প্রাণ হারালেন এক যুবতী মা এবং তাঁর দুই নাবালিকা কন্যা। মৃতরা হলেন বয়স ৩৫-এর বৃহস্পতি কর্মকার ও তাঁর দুই মেয়ে। মেয়েরা হলেন শীলা কর্মকার, বছর ১৫ ও প্রিয়া কর্মকার বয়স ১০।

[আরও পড়ুন: Sandeshkhali: সন্দেশখালি কান্ড: শিবু হাজরার জামিনের আর্জি খারিজ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরবাজার বিধানসভার সারদেশ্বরী স্কুলের কাছে কামারপাড়ায় তাঁদের মাটির বাড়িতেই বাস করতেন বৃহস্পতি কর্মকার দুই কন্যাকে নিয়ে। সোমবার দুপুরে হঠাৎই বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিন জন (Wall Collapse)। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানে তিন জনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য টাকা মঞ্জুর হয়েছিল বৃহস্পতির নামে। তবে ততদিনে পুরনো মাটির বাড়িতেই বসবাস করছিলেন তিনি ও তাঁর কন্যারা। টানা বৃষ্টিতেই বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে।

FB POST: Kolkata Weather: নিম্নচাপ সরে গেলেও কাটেনি বিপদ! সেপ্টেম্বরের শেষ থেকেই ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার। তিনি শোকপ্রকাশ করে পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

Related Articles